Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং আসন্ন জ়িম্বাবোয়ে টি-২০ সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় ক্রিকেট দল । চোট পেয়ে ছিটকে গিয়েছেন দলের দুই স্তম্ভ - হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী (Harshit Rana and Varun Chakaravarth) ।

মুম্বই: ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং আসন্ন জ়িম্বাবোয়ে টি-২০ সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় ক্রিকেট দল । চোট পেয়ে ছিটকে গিয়েছেন দলের দুই স্তম্ভ - হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী (Harshit Rana and Varun Chakaravarth) ।

তাঁদের পরিবর্ত হিসাবে দুই ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড । জানিয়ে দেওয়া হল, হর্ষিত ও বরুণের বদলি হিসাবে প্রিন্স যাদব (Prince Yadav) ও রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে টসের সময় জানা যায় যে, চোটর জন্য ছিটকে গিয়েছেন বরুণ ও হর্ষিত । বড়সড় ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া । চোটের জন্য ছিটকে গিয়েছেন দুই তারকা । বাধ্য হয়ে তাঁদের বাদ দিয়েই মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামতে হয়েছিল ভারতকে ।  

 

পরে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী - দুই ক্রিকেটারই হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু । এঁদের মধ্যে হর্ষিত রানা সদ্য হাঁটুর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছিলেন । আইপিএলে খেলতে পারেননি । ফের চোট পেলেন । ট্রেন্ট ব্রিজে খেলতে পারেননি বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীও । ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, জাতীয় দলের মেডিক্যাল টিম পরীক্ষা করে জানিয়েছে, বাকি দুই ম্যাচেই খেলতে পারবেন না দুই ক্রিকেটার ।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পরিবর্তিত ভারতীয় দল

শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ, গুরনূর ব্রার ও প্রিন্স যাদব ।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের পরিবর্তিত ভারতীয় দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), শিবম দুবে, সূর্যাংশ শেডগে, রিঙ্কু সিংহ, হর্ষ দুবে, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, ময়ঙ্ক যাদব, প্রভসিমরন সিংহ (উইকেটকিপার), রবি বিষ্ণোই ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Weather News: রথের আগেই...

Read Next

Gautam Gambhir: জোড়া...