We currently don't have news in this language. Please choose another language.
Indian ODI Team: ৩ বছর পর ভারতের হয়ে ওয়ান ডে খেলবেন বিশ্বের সেরা ফাস্টবোলার! ইংল্যান্ড সফরের দল ঘোষণা
মুম্বই: তিনি বিশ্বের সেরা ফাস্টবোলার। অনেকে বলেন, তিন ফর্ম্যাটে এমন ভয়ঙ্কর বোলার ক্রিকেটের ইতিহাসে আর কখনও আসেনি। কিন্তু জাতীয় দলের হয়ে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন ৩ বছর আগে। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে।
প্রায় তিন বছর পর ভারতের ওয়ান ডে দলে ফিরলেন সেই যশপ্রীত বুমরা। ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য রবিবার ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকেরা। সেই দলে সবচেয়ে বড় চমক হল বুমরার অন্তর্ভুক্তি।
২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষবার এই ফর্ম্যাটে ভারতের জার্সিতে দেখা গিয়েছিল বুম বুম বুমরাকে। তারপর ইংল্যান্ডের মাটিতে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন আমদাবাদের স্পিডস্টার। মনে করা হচ্ছে, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে বুমরাকে এই ফর্ম্যাটে ফেরানো কোচ গৌতম গম্ভীরের নকশার অঙ্গ।
প্রশ্ন ছিল আরও দুটি নাম নিয়ে। দুজনই কিংবদন্তি। এক, রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচে বড় রান পাননি। ১৪ ও ৪৮ করেন। তৃতীয় ম্যাচে অবশ্য ৭৯ রানের ইনিংস খেলেন রোহিত। তবে তাঁকে নিয়ে জল্পনা শুরু হয় অধিনায়ক শুভমন গিলের একটি মন্তব্যের পর। তাঁর ওপেনিং পার্টনার হিসাবে কাকে পছন্দ, তা নিয়ে কোনও স্পষ্ট জবাব দেননি শুভমন। কারণ, দৌড়ে রয়েছেন যশস্বী জয়সওয়ালও। শুভমন বলেছিলেন, 'এই মাথাব্যথাটা ভাল।'
? News ?
— BCCI (@BCCI) June 21, 2026
India’s ODI squad for the England tour announced.
????: Varun Chakaravarthy has been ruled out of the Ireland T20I Series as he continues his rehab at the BCCI COE.
More Details ▶️ https://t.co/wOdXTQqJto #TeamIndia | #ENGvIND pic.twitter.com/t0GypgM4kp
যদিও ইংল্যান্ড সফরের দলে রয়েছেন রোহিত। দ্বিতীয় যাঁকে নিয়ে প্রশ্ন ছিল, তিনি বিরাট কোহলি। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে খেলেননি। ইংল্যান্ড সফরের দলে তাঁকে রাখা হয়েছে। অবশ্য জানানো হয়েছে, ফিট হলে তবেই খেলবেন কোহলি।
ভারত ও ইংল্যান্ডের তিনটি ওয়ান ডে ম্যাচ হবে - ১৪, ১৬ ও ১৯ জুলাই।
ভারতের ওয়ান ডে দল
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি*, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ ও গুরনুর ব্রার।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সন্দীপ সরকার