We currently don't have news in this language. Please choose another language.
Indian Passport Fee Hike: পাসপোর্ট তৈরির খরচ বাড়ল এবার, একলাফে অনেকটাই
নয়াদিল্লি: পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব বিতর্ক জুড়ে গিয়েছে। আর সেই আবহেই পাসপোর্ট তৈরির খরচ বাড়ল। সাধারণ ৩৬ পাতার পাসপোর্ট তৈরি করতে আগে যেখানে ১৫০০ টাকা লাগত, তা একধাক্কায় বেড়ে হল ২৫০০। ৬০ পাতার পাসপোর্ট তৈরি করতে গুনতে হবে ৩৫০০ টাকা, আগে যা ছিল ২০০০ টাকা। তৎকাল পাসপোর্টের জন্য ৫০০০ টাকা গুনতে হবে, আগে যা ছিল ৪০০০। (Passport Fee Hiked)
বৃহস্পতিবার বর্ধিত মূল্যের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রায় ১৪ বছর পর পাসপোর্ট তৈরির খরচ বাড়ল। আগামী ১ জুলাই থেকে পাসপোর্ট তৈরিতে বর্ধিত মূল্য খরচ করতে হবে। ঘটনাচক্রে একদিন আগেই কেন্দ্র জানিয়েছে, পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, বরং ভ্রমণের নথিমাত্র, অর্থাৎ পাসপোর্ট শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্ট। (Indian Passport Fee Hike)
এদিন কেন্দ্র জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যে বা যাঁরা নতুন পাসপোর্টের আবেদন করলে, ৩৬ পাতার পাসপোর্টের জন্য ২৫০০ টাকা ফি দিতে হবে। পাতা শেষ হয়ে গেলে বা বৈধতার সীমা পেরিয়ে গেলেও নতুন ৩৬ পাতার পাসপোর্ট পেতে দিতে হবে ওই টাকাই। ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রে টাকার অঙ্ক ৩৫০০। তৎকালের ক্ষেত্রে ৬০০০ টাকা গুনতে হবে।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে সেনা-পুলিশ মুখোমুখি! থানায় হামলা, ভাঙচুর, অফিসারদের মারধরের অভিযোগ, দায়ের হল মামলা
শুধু তাই নয় ক্ষতিগ্রস্ত বা হারিয়ে ফেলা পাসপোর্টের রিপ্লেসমেন্ট পেতেও মোটা টাকা গুনতে হবে। ৩৬ পাতার পাসপোর্টের ক্ষেত্রে ৫০০০ টাকা, তৎকালের ক্ষেত্রে ৭৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রে টাকার অঙ্ক যথাক্রমে ৬০০০ এবং ৮৫০০। ১৮ অনূর্ধ্বদের ক্ষেত্রে ৩৬ পাতার নতুন পাসপোর্টের জন্যয ১৭৫০ টাকা দিতে হবে, তৎকালের ক্ষেত্রে ৪২৫০ টাকা। পাসপোর্ট রিপ্লেসের জন্য দিতে হবে যথাক্রমে ৪২৫০ এবং ৬৭৫০। এমার্জেন্সি সার্টিফিকেট দেশের অন্দরে বিনামূল্যেই পাওয়া যাবে, বিদেশে দিতে হবে ১৫ ডলার। আইডেন্টিটি সার্টিফিকেটের জন্য দেশের অন্দরে ১০০০ টাকা লাগবে, বিদেশে ৫০ ডলার।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সারেন্ডার সার্টিফিকেট, গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম ভেরিফিকেশন এবং অন্যান্য সার্টিফিকেটের জন্য টাকার অঙ্ক বেঁধে দেওয়া হয়েছে ৭০০ টাকায়। বিদেশে দিতে হবে ৪০ ডলার। ২০১২ সালে যখন টাকার অঙ্ক বাড়ানো হয়েছিল, সেই সময় ৩৬ পাতার পাসপোর্ট পেতে ১০০০-১৫০০ দিতে হতো। তৎকালে দিতে হতো ২৫০০-৩৫০০ টাকা। ২০২৬ সালের সংশোধিত পাসপোর্ট বিধির আওতায় এবার টাকার অঙ্ক বাড়াল বিদেশমন্ত্রক। ২০১২ সালের পর এই প্রথম পাসপোর্ট তৈরির খরচ বাড়ল।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ