We currently don't have news in this language. Please choose another language.
Indian Railways Child Ticket : শিশুর বয়স ৪ বছর হলে ট্রেনে টিকিট লাগবে ? কী বলছে ভারতীয় রেলের নিয়ম
Children Ticket Rules : ট্রেনে যাত্রা করলেও এই বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই জানি না। যে কারণে অনেকের মনেই টিকিট (Train Ticket Booking) কাটার আগে সংশয় তৈরি হয়। আপনার সঙ্গেও যদি ৪ বছরের শিশু থাকে তবে কি টিকিট কাটতে হবে ? এই বিষয়ে কী রয়েছে ভারতীয় রেলের নিয়ম (Indian Railways Rule)।
এই বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়
একটা বিষয় ট্রেন যাত্রার আগে আমাদের মনে বিভ্রান্তি তৈরি করে। ভারতীয় রেলের নিয়ম বলছে এই কথা..
| অপশন বা বিকল্প | সিটের সুবিধা | ভাড়ার নিয়ম |
| NOSB (No Seat Berth) | আলাদা কোনো সিট বা বার্থ দেওয়া হবে না। শিশু অভিভাবকের সিটেই সফর করবে। | বড়দের ভাড়ার অর্ধেক বা হাফ ভাড়া (Half Fare) লাগবে। |
| Confirmed Berth | শিশুর জন্য একটি সম্পূর্ণ আলাদা সিট বা বার্থ দেওয়া হবে। | বড়দের সমান সম্পূর্ণ ভাড়া (Full Fare) দিতে হবে। |
৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য নিয়ম
১ ট্রেনে বিনামূল্যে সফর সম্ভব : আপনার শিশুর বয়স যদি ৪ বছর বা তার কম হয়, তাহলে রেলের টিকিট কাটার কোনও প্রয়োজন নেই।
২ আলাদা সিটের নিয়ম: তবে একটা বিষয় মনে রাখতেই হবে। এই বিনামূল্যে সফরের সুবিধাটি তখনই প্রযোজ্য হবে, যখন শিশুটি অভিভাবকের কোলে বা একই সিট শেয়ার করে যাত্রা করবে।
৩ আলাদা বার্থের বুকিং: আপনি যদি দীর্ঘ যাত্রায় শিশুর আরামের কথা ভেবে তার জন্য আলাদা কোনও সিট বা বার্থ (Berth) বুক করতে চান, তবে করতে পারেন। তবে সেই ক্ষেত্রে ওই শিশুর জন্য সম্পূর্ণ বড়দের সমান ভাড়া (Full Fare) দিতে হবে।
৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের নিয়ম
আপানার সন্তাহের বয়স যদি ৫ বছর থেকে ১২ বছরের বয়সী শিশুদের ক্ষেত্রে রেলের টিকিট বুকিংয়ের দুটি বিকল্প বা অপশন থাকে:
ট্রেন সম্পর্কিত জরুরি সতর্কতা: ট্রেনে ভ্রমণের সময় শিশুর সঠিক বয়সের প্রমাণপত্র (যেমন: জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অথবা অন্যান্য সরকারি পরিচয়পত্র) অবশ্যই সঙ্গে রাখুন। টিকিট পরীক্ষার সময় টিটিই (TTE) চাইলে যাতে তা দেখাতে পারেন।
কোন জিনিসগুলি নিষিদ্ধ, রয়েছে স্পষ্ট নির্দেশিকা
ভারতীয় রেলের ওপর ভরসা করে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। কম খরচে ভাল যাত্রার জন্যই ভারতীয় রেলের ওপর নির্ভর করে দেশবাসী। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে রেলওয়ের পক্ষ থেকে একাধিক কড়া নিয়ম তৈরি করা হয়েছে। ট্রেনে ভ্রমণের সময় আপনি কী কী জিনিস সাথে রাখতে পারবেন আর কোনগুলি নিষিদ্ধ, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। বিশেষ করে ট্রেনে মদ বা অ্যালকোহল বহন করার বিষয়ে রেলের অত্যন্ত কড়া নিয়ম রয়েছে, যা প্রত্যেক যাত্রীর জেনে রাখা জরুরি।
আরও পড়ুন : মদ নিয়ে ট্রেনে উঠলে হতে পারে জেল ? জেনে নিন ভারতীয় রেলের আসল নিয়ম
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda