Indonesia Earthquake : তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, হলের মধ্যেই আতঙ্কে হুড়োহুড়ি মানুষের, বাইরেও দৌড়; স্থায়ী হল এক মিনিটের বেশি

Audio Narrative Assistant
Executive Summary
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার একাংশ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৭। তারপরেও বেশ কয়েকবার কম্পন অনুভূত

পালু : ভয়ঙ্কর। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার একাংশ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৭। তারপরেও বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়। এক মিনিটের বেশি কম্পন স্থায়ী হল ইন্দোনেশিয়ার পালু শহরে। সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের এই শহরে ৪ লক্ষ মানুষের বসবাস।

ভূমিকম্পের মুহূর্তের একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, কীভাবে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলেন সেই সময়। বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। এতটাই জোরাল কম্পন অনুভূত হয় যে বিভিন্ন হাসপাতাল থেকে রোগীদেরও বের করে আনা হয়। একটি ভিডিওয় দেখা যায়, হলের মধ্যে সিলিং খসে পড়ছে। আতঙ্কে হুড়োহুড়ি করছেন মানুষজন। বাইরেও একইভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ কেউ প্রাণভয়ে দিলেন ছুট। যদিও প্রাণহানির কোনও খবর সামনে আসেনি।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - World

Read Previous

Cough Syrup Rules: চাইলেই আর...

Read Next

TMC Leader Arrest: গ্রেফতার...