International Yoga Day: আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক? কী জানাল হাইকোর্ট?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: রবিবার, রাজ্যে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস। থাকতে আবেদন করা হয়েছে সরকারের তরফে। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল।  বৃহস্পতিবার আবেদনকারীদের আইনজীবীর তরফে বলা হয়েছিল, কোন অনুষ্ঠানে যাওয়ার জন্য সরকার বাধ্য করতে পারে না।

কলকাতা: রবিবার, রাজ্যে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আবেদন করা হয়েছে সরকারের তরফে। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। 

বৃহস্পতিবার আবেদনকারীদের আইনজীবীর তরফে বলা হয়েছিল, কোন অনুষ্ঠানে যাওয়ার জন্য সরকার বাধ্য করতে পারে না। কারও শরীর খারাপ থাকলে সে অনুষ্ঠানে না যেতে পারে। সেক্ষেত্রে সরকার সেই কর্মীর উপর যদি কোনও ব্যবস্থা নেয় সেটা সঠিক পদক্ষেপ হবে না। যদিও সরকারি আইনজীবী মৌখিকভাবে বলেন যে এমন কোনও পদক্ষেপ করা হবে না। সরকারি আইনজীবী বলেন, 'এটি ইউনেস্কোর একটি অনুমোদিত অনুষ্ঠান। এ  বছর কলকাতায় এই অনুষ্ঠান হবে। সেই কারণে এই অনুষ্ঠানের বাড়তি গুরুত্ব আছে বিশ্বের কাছেও।' 

শুক্রবার এই মামলার শুনানিতে আবেদনকারীদের তরফে বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'সরকার এভাবে আমাদের উপর কোনও কিছু চাপিয়ে দিতে পারেন না। আমরা এটা করতেই চাইছি না। মানার প্রশ্নই নেই। এটাকে অপশনাল রাখা কেন হল না?' 

সরকারি আইনজীবী অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, 'এসব মামলা করার কোনও অর্থ নেই। অযাচিত কোর্টের বোঝা বাড়ানো হয়েছে। কোথাও বলা হয়নি যে আসতে হবে এটা বাধ্যতামূলক'। কেউ উপস্থিত না হলে তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। সরকারি নোটিসে অনুষ্ঠানে উপস্থিতি কোথাও বাধ্যতামূলক বলা হয়নি', আদালতে জানালেন সরকারি আইনজীবী। 

মামলার শুনানিতে দু'পক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, 'আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক নয়। মামলার কোনও প্রয়োজন ছিল না, খারিজ করে পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতির পর্যবেক্ষণ, 'কোথাও বলা হয়নি যে নির্দিষ্ট কোথাও যেতেই হবে। কেউ চাইলে নিজের সুবিধাজনক জায়গা থেকে এই অনুষ্ঠানে নিজেকে যুক্ত করতে পারেন। তবে এই মামলার কোনও দরকার ছিল না।'  

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Gold-Silver Price : বিরাট পতন...

Read Next

তৃণমূলের সব পদ...