অরিজিৎ সিংহর পর কি এবার মেনস্ট্রিম মিউজিক ছাড়ছেন প্রীতমও? জন্মদিনের পোস্টে এ কোন ইঙ্গিত?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : কয়েক মাস আগে প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দেশজুড়ে আলোড়ন ফেলেছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক প্রীতমের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হল।

কলকাতা : কয়েক মাস আগে প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দেশজুড়ে আলোড়ন ফেলেছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক প্রীতমের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হল। জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি সাদা-কালো ছবি পোস্ট করেন প্রীতম। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “সবাইকে ধন্যবাদ শুভেচ্ছার জন্য। প্রত্যেককে আলাদা করে উত্তর দিতে পারছি না, তবে আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন। আজ আমি নিজেকে কয়েকটা বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, অন্যভাবে জীবন কাটানোর জন্য। যা যা মিস করেছি, সেগুলোর কাছে ফিরে যাওয়ার জন্য।”

এরপরই তিনি এমন কিছু কথা লেখেন, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অন্তত তেমনটাই প্রতিফলন। প্রীতম জানান, এবার নতুন যাত্রায় বেরিয়ে পড়ার সময় এসেছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা কিছু স্বপ্ন ও কাজকে সময় দিতে চান তিনি। পোস্টে তিনি লেখেন, “মেইনস্ট্রিম একটি দুর্দান্ত যাত্রা। কিন্তু আমি সবসময়ই অনাবিষ্কৃত পথের প্রতি বেশি কৌতূহলী ছিলাম। এতদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।” 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pritam (@ipritamofficial)

এই বার্তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন, প্রীতম হয়তো মূলধারার চলচ্চিত্রের সঙ্গীত জগৎ থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। একজন অনুরাগী লেখেন, “মনে হচ্ছে আপনিও মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিচ্ছেন। প্রীতম-অরিজিৎ জুটির নতুন গান মিস করব।” আরেকজনের প্রশ্ন, “প্রীতম কি মূলধারার বলিউড মিউজিক থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন?” কেউ আবার সরাসরি মন্তব্য করেছেন, “প্রীতমদা অবসর নিচ্ছেন।” উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি আর নতুন কোনও প্লেব্যাক গান গাইবেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আর নতুন কোনও প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নেব না। এই যাত্রা সত্যিই অসাধারণ ছিল।”

অরিজিতের সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই প্রীতমের এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত তিনি সরাসরি অবসর বা দীর্ঘ বিরতির কথা ঘোষণা করেননি। 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Womens T20 World Cup:...

Read Next

BBC Layoffs : ২০০০ কর্মীর...