Jac Olivol : এবার পোষ্যদের জন্যও একাধিক পণ্য বাজারে আনছে জ্যাক অলিভল

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : বডি ও হেয়ার অয়েলের পর এবার পোষ্যদের জন্যও একাধিক পণ্য বাজারে আনছে জ্যাক অলিভল। আগামী বছরের শুরুতে কলকাতায় আয়োজিত পেট এক্সপো-তে সামনে আনা হবে, শুক্রবার এক অনুষ্ঠানে জানিয়েছেন  জ্যাক অলিভল গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান রীতেশ দাস।বডি অয়েল হোক বা হেয়ার অয়েল নাম শুনলেই যার কথা মনে আসে সে হলো রসময় দাসের জ্যাক অলিভ অয়েল।

ABP Ananda LIVE : বডি ও হেয়ার অয়েলের পর এবার পোষ্যদের জন্যও একাধিক পণ্য বাজারে আনছে জ্যাক অলিভল। আগামী বছরের শুরুতে কলকাতায় আয়োজিত পেট এক্সপো-তে সামনে আনা হবে, শুক্রবার এক অনুষ্ঠানে জানিয়েছেন  জ্যাক অলিভল গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান রীতেশ দাস।

বডি অয়েল হোক বা হেয়ার অয়েল নাম শুনলেই যার কথা মনে আসে সে হলো রসময় দাসের জ্যাক অলিভ অয়েল। এবার শুধু আমার আপনার নয় আমাদের প্রিয় পশুদের জন্য বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে তারা। থাকবে পশুদের জন্য তেল ও শ্যাম্পু। বিভিন্ন সময় পশুদের গায়ে হওয়া জীবাণু বা পোকা রোধ করার জন্য আনা হচ্ছে আলাদা ধরনের তেল। শুক্রবার এমনই ঘোষণা করলেন জ্যাক অলিভ অয়েল গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান রিতিশ দাস। আগামী বছরের শুরুতে ১৫ থেকে ১৭ ই জানুয়ারি কলকাতায় হবে পেট এক্সপো। তখনই নিজেদের এই পণ্যগুলি প্রকাশ্যে আনবে জ্যাক অলিভ অয়েল। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Lifestyle. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Lifestyle

Read Previous

Abhishek Chartered Flight Row :...

Read Next

Paschim Banga Dibas : কোন...