Jahangir Khan: জেলে জাহাঙ্গির, জালে স্ত্রী - কীভাবে গ্রেফতার সারিকা বিবি ? ধৃতের বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের

Audio Narrative Assistant
Executive Summary
দক্ষিণ ২৪ পরগনা : আগেই STF-র জালে ধরা পড়েছেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। এবার গ্রেফতার হলেন তাঁর স্ত্রী সারিকা বিবি। তাঁকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে পাকড়াও করে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা : আগেই STF-র জালে ধরা পড়েছেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। এবার গ্রেফতার হলেন তাঁর স্ত্রী সারিকা বিবি। তাঁকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে পাকড়াও করে পুলিশ। শনিবার জাহাঙ্গির খানের স্ত্রীর ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ডায়মন্ড হারবার আদালত। অন্যদিকে, জাহাঙ্গির খানকে একটি মামলায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ডায়মন্ড হারবার আদালত। এদিনই তাঁর বিরুদ্ধে আরও ৩টি নতুন মামলা যুক্ত করেছে ফলতা থানার পুলিশ। 

আগেই গ্রেফতার জাহাঙ্গির খান, এবার জালে 'পুষ্পা'র স্ত্রী। স্বামীর পর এবার পুলিশের জালে স্ত্রী। ফলতার ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি স্বামীকে ছাড়াতে লোক জড়ো করে, ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করেছিলেন। অভিযোগ, চেষ্টা হয়েছিল থানায় হামলা চালানোর। কিন্তু, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভেস্তে যায় সে সব পরিকল্পনা। বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন জাহাঙ্গিরের শাগরেদরা। গত মঙ্গলবার এভাবেই অশান্তি ছড়িয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতায়, যে অশান্তির নেতৃত্বে ছিলেন ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের স্ত্রী। এবার সেই সারিকা বিবিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে জোড়া মামলা রুজু করে পুলিশ। 

সূত্রের দাবি, মঙ্গলবারের ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে, বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে জাহাঙ্গির খানের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। গাড়িতে পালানোর চেষ্টা করছিলেন তিনি। ৮ জুন ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে। গত মঙ্গলবার, অভিযোগ জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়াতে, তাঁরই স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। পুলিশ, RAF-এর সামনেই প্রবল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে পুষ্পা বাহিনী। পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকেই জাহাঙ্গির খানের স্ত্রী লোক জড়ো করছিলেন। সেদিন সকালে প্রথমে রাস্তা অবরোধ ও রাতে ফলতার মল্লিকপুরে একটি গোপন বৈঠকের আয়োজন করেন তিনি। সেখানেই আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে থানায় হামলার ছক কষা হয়। 

যদিও, পরের দিন পুষ্পা-বাহিনীর সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। পালানোর পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দেয় পুষ্পা-বাহিনী। পুলিশ সূত্রে দাবি পরবর্তীকালে জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে বেআইনি জমায়েত, বিদ্বেষমূলক বার্তা, অস্ত্র ও বিস্ফোরক মজুতের আইনে মামলা করে পুলিশ। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বুধবার ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে এই নিয়ে কড়া হুঁশিয়ারি শোনা গিয়েছিল মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। অন্যদিকে, ৬ দিনের হেফাজত শেষে শনিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হয় ধৃত জাহাঙ্গির খানকে। আদালত চত্বরে পচা ডিম হাতে হাজির হন ফলতার এক বাসিন্দা। মঙ্গলবার ফলতায় তাণ্ডবের ঘটনায় মোট ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

TMC News : তৃণমূলের...

Read Next

Mowgli Girl: সেপটিসেমিয়ায়...