We currently don't have news in this language. Please choose another language.
Jhargram News: রাস্তাঘাটে নয়, বাড়িতে বসেই ব্রজঘাতে প্রাণ হারালেন বছর ২১-র তরতাজা যুবক
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: প্রবল ঝড়ঝঞ্চা আর ব্রজবিদ্যুৎসহ (Thunderstorm) বৃষ্টি। সেই বৃষ্টিতেই প্রাণ হারালেন বছর ২১-র এক যুবক। তাও আবার বাড়িতে বসেই। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের (Jhargram News) ডিহিবাদিনা, দুধকুন্ডি এলাকায়।
বাড়িতে বসে থাকা অবস্থায় বজ্রাঘাতে প্রাণ হারান ২১ বছরের যুবক সঞ্জয় সিং। পাশাপাশি এর জেরে আরও পাঁচজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুধকুন্ডি এলাকার এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বাড়িতে কয়েকজন একসঙ্গে বসে ছিলেন। সেই সময় আচমকাই শুরু হয় প্রবল বজ্রপাত।
টনাস্থলেই গুরুতর আহত হন একাধিক যুবক,দ্রুত তাঁদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সঞ্জয়ের ক্ষেত্রে কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন রাহুল সিং, খোকন সিং, ভবতোষ সিং ও সীতল সিং নামে আরও চার। এছাড়াও হৃষিকেশ সিং নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই বজ্রাঘাতের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের বিহ্বল।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার তুমুল দুর্যোগের পর কিন্তু শুক্রবারও একই ছবি দেখা যাওয়ার পূর্বাভাস রয়েছে। IMD জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আজ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে।
আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি এলাকায় তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস।
এছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda