Kangana Ranaut: আইনি বিপাকে কঙ্গনা রানাউতের 'ক্যুইন টু', বম্বে হাইকোর্টের দ্বারস্থ প্রযোজনা সংস্থা

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: শ্যুটিং শেষ হতেই আইনি বিপাকে জড়াল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বহুপ্রতীক্ষিত সিনেমা ক্যুইন পার্ট টু (Queen 2)। ২০১৩ সালে বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া সিনেমাটির সিক্যুয়েলের শ্যুটিং এই মাসের প্রথম সপ্তাহের শুরুতেই শেষ হয়েছে।

কলকাতা: শ্যুটিং শেষ হতেই আইনি বিপাকে জড়াল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বহুপ্রতীক্ষিত সিনেমা ক্যুইন পার্ট টু (Queen 2)। ২০১৩ সালে বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া সিনেমাটির সিক্যুয়েলের শ্যুটিং এই মাসের প্রথম সপ্তাহের শুরুতেই শেষ হয়েছে। পরিচালক বিকাশ বহলের এই ছবিটির বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রযোজনা সংস্থা ফ্যান্টম স্টুডিওস। প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ক্যুইন -এর সিক্যুয়েল তৈরির অভিযোগে ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে সংস্থাটি।

'ক্যুইন টু'-এর রাইটস নিয়েই সমস্যা-আপত্তি

সূত্রের খবর, জিও স্টুডিওসের ব্যানারে তৈরি 'ক্যুইন টু'-এর রাইটস নিয়ে আপত্তি জানিয়ে একাধিকবার প্রযোজনা সংস্থাটির সঙ্গে আলোচোনার মাধ্যমে বিষয়টির ফয়সালা করতে চেয়েছিলেন ফ্যান্টম স্টুডিওসের কর্তারা। কিন্তু সেই প্রয়াস ব্যর্থ হওয়ায় এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ২০১৩-য় মুক্তি পাওয়া ক্যুইন-এর ৫০ শতাংশ রাইটস রয়েছে ফ্যান্টম স্টুডিওসের হাতে। তাই ছবিটির সিক্যুয়েল বা অ্যাডপ্টেশন সংক্রান্ত বিষয়ে ফ্যান্টম স্টুডিওসের অনুমতি বাধ্যতামূলক বলেই দাবি অভিযোগকারী সংস্থার। বিষয়টি জানা সত্ত্বেও অনুমতি না নিয়েই এবছরের শুরুতে ক্যুইন পার্ট টু কীভাবে ফ্লোরে নিয়ে গেলেন নির্মাতারা, তা নিয়েই প্রশ্ন তুলেছে ফ্যান্টম স্টুডিওস। 

কীভাবে বড়পর্দায় মুক্তি পেতে পারে 'ক্যুইন পার্ট ২'?

চলচ্চিত্র বিশেষজ্ঞরা অনুমতি সংক্রান্ত বিষয়টির বিশদ ব্যখ্যা করে বলেছেন, কঙ্গনা অভিনীত কুইন প্রযোজনা করেছিল ফ্যান্টম ফিল্মস নামে একটি সংস্থা, যাঁর কর্ণধার ছিলেন বিকাশ বহেল, অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে এবং মধু মন্টেনা। মি-টু আন্দোলনের সময় নিগ্রহের অভিযোগে অভিযুক্ত হন বিকাশ বহেল। বিকাশের সঙ্গ ছেড়ে বেরিয়ে যান বাকি তিন পরিচালক। ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সালে মধু মন্টেনা এবং প্রযোজক শীতল তলওয়ার সংস্থাটি অধিগ্রহণ করে নতুন নাম দেন, ফ্যান্টম স্টুডিওস। এবারে বিকাশ বহেল ক্যুইন-এর সিক্যুয়েল নিয়ে বড় পর্দায় আসার উদ্যোগ নিতেই সত্ত্বের অধিকার নিয়ে সরব হয়েছে ফ্যান্টম স্টুডিওস। এই বিষয় নিয়ে অবশ্য কঙ্গনা রানাউতের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

আরও পড়ুন: Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Entertaiment

Read Previous

Mumbai Rain : পিরিয়ড চলছিল,...

Read Next

Baruipur News: কেন...