Kolkata Fire News: "আশ্চর্যের বিষয় ৮ আর ৯ তলায় কীভাবে আগুন লাগল", প্রশ্ন তুললেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী

Audio Narrative Assistant
Executive Summary
Alipore Fire Incident: গতকাল সকাল ১০টার কিছু আগে আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হয়ে গিয়েছে বেশ কয়েকটি তলা। আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ডে অন্তর্ঘাত-আশঙ্কা।

Alipore Fire Incident: গতকাল সকাল ১০টার কিছু আগে আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি তলা। আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ডে অন্তর্ঘাত-আশঙ্কা। ভবনের চারতলায় প্রথমে আগুন লাগে, সেই আগুন নিভে যায়। পরে কী করে আগুন লাগল ৯ ও ১০ তলায়? আলিপুর থানায় অভিযোগ দায়ের দক্ষিণ ২৪ পরগনার ADM এর। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। 

এদিকে, আলিপুরের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে আগুন লাগার ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ এনেছেন বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)। তাঁর অভিযোগ, "আগুন লাগানো হয়েছে। ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন, এর নেপথ্যে যে যে আছে তাদের প্রকাশ্যে নিয়ে আসুন। এটা শুধু আমার সন্দেহ নয়, জনতাও এই একই সন্দেহ করছে।" 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Swapan Samaddar : ধৃত স্বপন...

Read Next

TMC News: শীতলকুচিতে...