Kolkata Police: এবার ডিউটিতে থাকলেই ইউনিফর্ম মাস্ট, নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশের কমিশনার

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: ডিউটিতে থাকলে কলকাতা পুলিশ (Kolkata Police) -এর সাধারণ কর্মী থেকে আধিকারিক, সকলের জন্যই ইউনিফর্ম মাস্ট । এই বিষয়ে এবার নির্দেশিকা জারি করেছে লালবাজার । "ডিউটিতে থাকলে ইউনিফর্ম পরতেই হবে ।

কলকাতা: ডিউটিতে থাকলে কলকাতা পুলিশ (Kolkata Police) -এর সাধারণ কর্মী থেকে আধিকারিক, সকলের জন্যই ইউনিফর্ম মাস্ট । এই বিষয়ে এবার নির্দেশিকা জারি করেছে লালবাজার । "ডিউটিতে থাকলে ইউনিফর্ম পরতেই হবে । ট্রাফিক-সহ যে কোনও ডিউটি থাকলে ইউনিফর্ম পরতেই হবে । পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিফর্ম, নির্দিষ্ট জুতো পরতে হবে । ইউনিফর্মে নেমপ্লেট ও নির্দিষ্ট ব্যাজ পরতে হবে", নির্দেশিকা জারি কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনারের ।                 

আরও পড়ুন: মাসে ২০ হাজার টাকার SIP করলে ২৪ বছরে কত কোটি টাকার তহবিল তৈরি হবে জানেন কি?

কলকাতা পুলিশ (Kolkata Police) -এর সব কর্মীদের জন্য পোশাক বিধি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল লালবাজার । কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনারের অফিস থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে ডিউটি চলাকালীন সব পুলিশ (Kolkata Police) কর্মীকে সরকারি যে ইউনিফর্ম, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি অবস্থায় পরতে হবে । ট্রাফিক পুলিশ (Kolkata Police) সহ যে সব পুলিশ (Kolkata Police) আধিকারিক বা কর্মী সরকারি দায়িত্ব পালনে থাকবেন, তাঁদের সকলকে এই নির্দেশিকা পালন করতে হবে ।                 

এ ছাড়াও কলকাতা পুলিশ (Kolkata Police) -এর যে নেমপ্লেট বা ইনসিগনিয়া অর্থাৎ চিহ্ন, সেগুলো নির্দিষ্ট ভাবে পড়তে হবে ও যাতে স্পষ্ট ভাবে দেখা যায়, সেটাও মাথায় রাখতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে । এ ছাড়াও ডিউটির সময় সকলকে সচিত্র পরিচয়পত্র পরতে হবে । এই নির্দেশিকা ১৩ জুন, প্রকাশ করা হয়েছে লালবাজার থেকে ।                 

আরও পড়ুন: প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund Organisation) থেকে টাকা তুলবেন? সময়ের আগে তুললে কত টাকা কর লাগবে জানেন কি?

অন্যদিকে, আগামী ১৪ জুন, রবিবার ডাব্লুবিসিএস (WBCS 2024) প্রিলিমিনারি পরীক্ষা, জেকা (JECA) ২০২৬ এবং ANM(R) ও GNM 2026 পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে । পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা মেট্রো রেলওয়ে ওইদিন ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ লাইন ও গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট লাইনে বিশেষ ও অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে ।                 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Surya Gochar 2026 : পরশু থেকেই...

Read Next

Multibagger Stock : ৮ টাকার...