We currently don't have news in this language. Please choose another language.
Kolkata Weather Alert: দুর্যোগে দুর্ভোগ শহরে, চাঁদনি চকে রাস্তার রেলিং ভেঙে উপড়ে গেল গাছ, সেন্ট্রাল অ্যাভিউনিউয়ের একদিকে বন্ধ যানচলাচল
সমীরণ পাল, সত্যজিৎ বৈদ্য, ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : বেশ কিছুক্ষণের তুমুল ঝড়বৃষ্টি। দুর্যোগের জেরে ভোগান্তিতে শহরের বিভিন্ন প্রান্ত। চাঁদনি চকে রাস্তার পাশের রেলিং ভেঙে গাছ উপরে গিয়েছে রাস্তায়। অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিউনিউয়ের একটা দিকে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় পড়ে থাকা কাজ দ্রুত সরানোর কাজে নেমেছেন পুরসভার কর্মীরা। অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে জমেছে জল। জমা জলের মধ্যেই ট্রলি ঠেলে যাতায়াত করছে রোগীর পরিবার। শহরের বিভিন্ন প্রান্তের রাস্তায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। স্বভাবতই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ছুটির দিনে গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও, রাস্তায় জল জমে যাওয়ায় অনেক জায়গাতেই যানজট দেখা দিয়েছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও আজ প্রচুর বৃষ্টি হয়েছে। সেখানেও অনেক জায়গাতেই রাস্তাঘাট জলমগ্ন।
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
শহরে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি হয়েছে বেশ অনেকটা সময় ধরে। কলকাতার পাশাপাশি তুমুল দুর্যোগ হয়েছে সংলগ্ন জেলাগুলিতেও। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, কমলা সতর্কতা জারি হয়েছে হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। রবিবারের এই ঝড়বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন শিয়ালদা, কাঁকুড়গাছি-সহ কলকাতা শহরের একাধিক এলাকা। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গত শুক্রবারেও সাংঘাতিক ঝড়বৃষ্টি হয়েছিল কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে। তখনও বেশ কিছু জায়গায় জল জমেছিল। তবে গাছ ভেঙে পড়ে গেলে তা সরাতে এবং জমা জল সরাতে পুরসভার কর্মীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছেন যাতে দ্রুত রাস্তাঘাট সচল করে মানুষের ভোগান্তি কমানো যায়।
জলদাপাড়ায় নবনির্মিত কাঠের সেতু ভেঙে পড়ে গিয়েছে। প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জলদাপাড়া হলং নদীর উপর নির্মিত কাঠের সেতুটি আবার ভেঙে পড়লো জলের স্রোতে। গতকাল রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে হলং নদীর জলস্তর বৃদ্ধি পায় এর ফলে হলং নদীর অস্থায়ী কাঠের সেতুর উপর দিয়ে জল প্রবাহিত হয় কাঠের সেতু ভেঙে যায়। মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার পথে হলং নদীর কাঠের সেতু গতবছর বন্যায় ভেঙ্গে যায় পরবর্তীতে হলং সেতুতে অস্থায়ী কাঠের সেতু তৈর হয়। সেই অস্থায়ী সেতু গতকাল রাতে ভেঙে যায়। মাদারিহাট থেকে জলদাপাড়া টুরিস্ট লজের যাতায়াত ব্যাহত।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী