Kudankulam Nuclear Power Plant: বেহাত ভারতের পরমাণু তথ্য! গুরুত্বপূর্ণ ফাইল ফাঁস World Leaks - এর, দাবি সংবাদ সংস্থার রিপোর্টে

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্রের খুঁটিনাটি তথ্য ফাঁস হয়ে গেল। ব়্যানসমওয়্যার গ্রুপ World Leaks ডার্ক ওয়েবে প্রচুর তথ্য আপলোড করে দিয়েছে, যাতে ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্রের নীল নকশা, সরবরাহকারীদের খুঁটিনাটি তথ্য রয়েছে। রিলায়্যান্স গ্রুপের দৌলতে ওই তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি করেছে World Leaks.

নয়াদিল্লি: ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্রের খুঁটিনাটি তথ্য ফাঁস হয়ে গেল। ব়্যানসমওয়্যার গ্রুপ World Leaks ডার্ক ওয়েবে প্রচুর তথ্য আপলোড করে দিয়েছে, যাতে ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্রের নীল নকশা, সরবরাহকারীদের খুঁটিনাটি তথ্য রয়েছে। রিলায়্যান্স গ্রুপের দৌলতে ওই তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি করেছে World Leaks. (India Nuclear Files Leak)

সংবাদ সংস্থা রয়টার্স বিষয়টি সামনে এনেছে। ভারতের যে সাতটি পরমাণু কেন্দ্র রয়েছে, তার মধ্যে বৃহত্তম হল তামিলনাড়ুর কুডনকুল পরমাণু কেন্দ্রটি। ভারতকে পারমাণবিক বিদ্যুৎ নির্ভর করে তোলার ক্ষেত্রে সেটিকে এগিয়ে রেখেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Kudankulam Nuclear Power Plant)

কুডনকুল পরমাণু কেন্দ্রের অন্যতম কন্ট্র্যাক্টর অনিল আম্বানির রিলায়্যান্স গ্রুপ। তাদের সংস্থায় সাইবার হানার জেরে প্রায় ১৯০০০ স্পর্শকাতর ফাইল ফাঁস হয়ে গিয়েছে। অভিযোগ অস্বীকার করেনি রিলায়্যান্স গ্রুপ। তবে তাদের দাবি, সব তথ্য় বেহাত হয়নি, সামান্য কিছুই হাতছাড়া হয়েছে। পরমাণু তথ্য ফাঁস হওয়াকে ‘Partial Breach’ বলে উল্লেখ করেছে তারা। রিলায়্যান্সের দাবি, থার্ড-পার্টি ডেটা সেন্টারের পরিষেবা প্রদান করে যে Yotta নামের সংস্থা, তাদের মাধ্যমেই তথ্য বেহাত হয়েছে। সরকারকে বিষয়টি জানানো হয়েছে বলেও দাবি তাদের। 

রয়টার্স ওই ফাঁস হওয়া ফাইল খতিয়ে দেখেছে। তারা জানিয়েছে, কিছু ফাইল ২০১৬ সালের, কিছু ২০২৫ সালের মাঝামাঝি সময়ের। সবক'টিই আসল কি না, তা এখনও যাচাই করা সম্ভব হয়নি। ফাঁস হওয়া ফাইলে ইনস্পেকশন রেকর্ডস, যন্ত্রপাতি, সরঞ্জামের খুঁটিনাটি রয়েছে যেমন, তেমনই বিমা সংক্রান্ত তথ্যও রয়েছে। রিলায়্যান্স গ্রুুপের যে ৮ লক্ষ ৫৮ হাজার ফাইল ফাঁস হয়ে গিয়েছে, তার মধ্যে ভারতের পরমাণু গবেষণা সংক্রান্ত স্পর্শকাতর ১৯০০০ ফাইল রয়েছে World Leaks ওয়েবসাইটে। 

ঠিক কী তথ্য় হাতছাড়া হয়ে গিয়েছে, তা এখনও খোলসা করেনি রিলায়্য়ান্স। তবে Nuclear Threat Initiative-এর সিনিয়র ডিরেক্টর Nickolas Roth আশঙ্কা করছেন, এই তথ্য ফাঁসের দরুণ পরমাণু কেন্দ্রটির বিপদ বেড়ে গেল। প্রশ্ন উঠে গেল নিরাপত্তা নিয়ে। পরমাণু-নিরাপত্তা নিয়ে প্রত্যেক দেশের সরকারের অনেক বেশি যত্নবান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত বলে মত তাঁর। 

২০১৮ সালে কুডনকুল পরমাণু কেন্দ্রের বরাত পায় Reliance Infrastructre, যা রিলায়্যান্স গ্রুপের ভর্তুকিপ্রাপ্ত সংস্থা। পরমাণু কেন্দ্রটির ৩ ও ৪ নম্বর ইউনিটটির নকশা এবং পরিকাঠামো তৈরির বরাত পেয়েছিল তারা। এখনও নির্মীয়মান অবস্থায় রয়েছে ইউনিট দু'টি, যা ২০২৭ সাল নাগাদ চালু হতে পারে। সেখানে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য রয়েছে। 

স্পর্শকাতর তথ্য ফাঁস করার দরুণ কুখ্যাতি রয়েছে World Leaks-এর। এর আগে, Nike, Tata Froup-এও তারা সাইবার হামলা চালায়। সাইবার হানা চালিয়ে কিছু তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে দেয় তারা। বাকি তথ্য নিজেদের কাছে রেখে দেয়, যাতে ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায় করা যায়। তবে সকলে ওই ওয়েবসাইটের নাগাল পান না। বিশেষ ব্রাউজার থেকেই পৌঁছনো যায়।

চলতি বছরের জুন মাসে World Leaks জানায়, Tata Group-এর গোপন তথ্য হাতিয়ে নিয়েছে তারা। আমেরিকার স্মার্ট ফোন নির্মাণকারী সংস্থা Apple এবং ইলন মাস্কের Tesla-র নকশা সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়া হয়। বিনিময়ে Tata Group-এর কাছ থেকে ১.৫ মিলিয়ন ডলার দাবি করে তারা। Tata Group প্রথমে টাকা দিতে রাজি হয়নি, তাই ওই সব তথ্য ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয় বলে রয়টার্সকে জানায় World Leaks. 

তবে এবার সরাসরি ভারতের পরমাণু গবেষণা সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে World Leaks. ভারতের পরমাণু চুল্লিগুলি নিয়ন্ত্রণ করে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। রয়টার্স জানিয়েছে, তথ্যফাঁস নিয়ে রিলায়্যান্স গ্রুপের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। ভারতের মূল সাইবার নিরাপত্তা সংস্থা Indian Computer Emergency Response Team বিষয়টি খতিয়ে দেখছে। এ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও, কোনও জবাব আসেনি।

বিষয়টি সামনে আসতেই Yotta জানিয়েছে, ২৯ মে সন্দেহজনক একটি সার্ভারে গতিবিধির খোঁজ পায় তারা। সেটি ছিল Reliance Infrastructre-এর। সঙ্গে সঙ্গে আটকানো হয়। তারা ভেবেছিল ঠেকানো গিয়েছে সেযাত্রায়। কিন্তু জুন মাসের শেষে Reliance Infrastructre জানায়, বাইরে থেকে হানা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত হানাদারকে শনাক্ত করতে পারেনি তারা। তবে Reliance Infrastructre-এর সঙ্গে যৌথ ভাবে তদন্ত শুরু হয়েছে। ভারতের পরমাণু শক্তি বিভাগের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

LPG In Instamart : অর্ডারের...

Read Next

Dara Singh Early Release:...