We currently don't have news in this language. Please choose another language.
Kunal Ghosh: '২৫ লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে বিধায়ক হওয়ার জন্য', সন্দীপন সাহাকে 'বিপ্লবী' বলে কটাক্ষ কুণাল ঘোষের
কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিতর্কে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে নিশানা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। দলের অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা খরচ করেছেন ঋতব্রত ও সন্দীপন খরচ করেছেন ২৭ লক্ষ টাকা, দাবি করছেন কুণাল ঘোষ। ইতিমধ্যেই তৃণমূলের ৩টি অ্য়াকাউন্টে 'ডেবিট ফ্রিজ' করেছে পুলিশ। সেখানে জমা থাকা ৪৪০ কোটি টাকা তোলা যাবে না বলে ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে পুলিশ। প্রথমে ব্য়াঙ্ককে চিঠি দিয়ে অ্য়াকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। তারপর বিধাননগর পুলিশের সাইবার থানার দ্বারস্থ হয় ঋতব্রত শিবিরও।
আরও পড়ুন: "দলবদলানোর জন্য পা উঠিয়ে আছে, এরা তো আগেও দলকে গালাগালি করত", কোন সাংসদদের নিশানা করলেন শতাব্দী?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "২৬ লক্ষ টাকা একজন প্রার্থী বিধায়ক হওয়ার জন্য নিজের প্রচারে ২৫ লক্ষ টাকা খরচ করেছেন। আর তাঁর সই করা তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে HDFC ব্যাঙ্ক থেকে RTGS হয়েছে ২৫ লক্ষ টাকা। খাত দেখানো হয়েছে পার্টি ডোনেশন। যে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ, সেই অ্যাকাউন্ট গুলো থেকে ২৫ লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে বিধায়ক হওয়ার জন্য।"
এরপর কুণালের তীক্ষ্ণ নিশানায় সন্দীপন সাহা। বেলেঘাটার তৃণমূল বিধায়ক বলেন, "দ্বিতীয়, আর এক বিপ্লবী সন্দীপন সাহা। সন্দীপন সাহা মোট খরচ করেছেন, ২৭ লক্ষ ১ হাজার ৩৭২ টাকা মোট। তাঁর এফিডেভিটে লেখা আছে। সন্দীপন সাহা খরচ করেছেন ২৭ লক্ষ ১ হাজার টাকার বেশি। এন্টলির নির্বাচনে। তার মধ্যে ২৫ লক্ষ টাকা ওই অ্যাকাউন্ট থেকে এসেছে। পার্টির টাকায়, পার্টির প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়া তোমরা ভোট করেছ। পার্টির টাকায় ভোট করেছ। আজ তুমি বলছ ওই অ্যাকাউন্টে পুলিশ ব্যবস্থা নিক?"
আরও পড়ুন: 'উনি কি কারও সঙ্গে যোগাযোগে আছেন, যাঁরা ওঁকে ওই টাকাটা দেবে বলেছে?' মহুয়া প্রসঙ্গে কটাক্ষ কাকলির
উল্লেখ্য, ব্যাঙ্ককে চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেব বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। তারপর অবৈধ লেনদেন বা বেআইনি লেনদেন হয়েছে, এই মর্মে সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিল ঋতব্রত শিবিরও। আর যার পরই তৃণমূলের ৩ টে অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে দিয়েছে পুলিশ। আর এবার সেই বিতর্কেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে নিশানা করেছেন কুণাল ঘোষ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ