We currently don't have news in this language. Please choose another language.
Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
ABP Ananda LIVE : লেকটাউন এলাকার বাসিন্দা শিশু কন্যাকে নির্যাতন। অসুস্থ মেয়েকে আরজিকর মেডিকেলে দেখাতে এসে যৌন নির্যাতনের কথা জানতে পারেন অভিভাবকরা। আর জি কর মেডিকেলের আউটপোস্টে যৌন নির্যাতনের বিষয়টি জানান চিকিৎসকরা। খবর যায় হাসপাতাল সংলগ্ন তালা থানায়। পক্সো আইনে জিরো এফআইআর দায়ের হয়। তদন্তের জন্য সব নথি পাঠানো হয়েছে লেকটাউন থানায়। তবে পুলিশ দাবি করছে যে পরিচিত কেউ এই যৌন নির্যাতনের সঙ্গে জড়িত। বারুইপুর ঘটনার রেশ এখনো কাটেনি। তারই মাঝে শিশু কন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ।
গোটা ঘটনার সূত্রপাত গতকাল, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, লেকটাউনের বাসিন্দা এক ৬ বছরের শিশু কন্যা অসুস্থ হয়ে পড়ে। এরপরই তার পরিবারের সদস্যরা তাকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য । সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। পরীক্ষার পর চিকিৎসকরা দেখতে পান যে ওই ৬ বছরের শিশু উপর যৌ*ন নির্যাতন করা হয়েছে এবং তারপর পরিবারের সদস্যদের নিয়ে তালা থানায় আসেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে এই ঘটনায়, পক্সো আইনে মামলা রুজু হয়েছে। এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু যেহেতু ঘটনাস্থল বিধাননগর কমিশনারেটের অন্তর্গত লেকটাউন পুলিশ স্টেশন ঠিক সেই কারণেই তালা থানার তরফ থেকে একটা জিরো এফআইআর করা হয়। তদন্তের যাবতীয় নথি পাঠানো হয়েছে লেকটাউন থানায়। এই ৬ বছরের শিশু উপর যে যৌন নির্যাতন পক্সো মামলা করে তার তদন্ত হবে বলে সূত্রের খবর। পরিচিত কেউ এই গোটা ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে কিন্তু গোটা ঘটনার পর পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহের যে প্রক্রিয়া সেটাও শুরু করেছেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda