LPG Crisis : এবার দাম কমবে রান্নার গ্যাসের ? হরমুজ প্রণালী খুলতেই ভারতে আসছে ৪০টি এলপিজি ট্যাঙ্কার

Audio Narrative Assistant
Executive Summary
LPG Price Drop : অবশেষে স্বস্তি ফিরবে হেঁশেলে (Cooking Gas) ? কমবে রান্নার গ্যাসের দাম (Gas Cylinder) ! কিছুদিন ধরে চলা LPG-র দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল অবস্থা হয়েছে গৃহস্থের, যা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে দেশবাসীর মধ্য়ে।

LPG Price Drop : অবশেষে স্বস্তি ফিরবে হেঁশেলে (Cooking Gas) ? কমবে রান্নার গ্যাসের দাম (Gas Cylinder) ! বিগত কিছুদিন ধরে চলা LPG-র দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল অবস্থা হয়েছে গৃহস্থের, যা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে দেশবাসীর মধ্য়ে। যদিও এবার আসছে ভাল খবর। হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে যেতেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছে ৪০টি LPG ট্যাঙ্কার। 

কেন রান্নার গ্যাসের দাম কমার আশা বাড়ছে
বিগত কিছু মাস ধরে ইরান-আমেরিকায় চলা যুদ্ধ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল হরমুজ প্রণালীতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে আমেরিকা সেনা নামিয়ে হরমুজ বন্ধ করে দেয়। এবার সেই প্রণালী খুলতেই স্বস্তি পেয়েছে বিশ্ব। কারণ এই হরমুজ দিয়েই বিশ্বের বিরাট অংশের জ্বালানি পরিবহণ ঘটে। ভারতের বহু জ্বালানির জাহাজও আসত এই প্রণালী দিয়ে।

এবার সেই প্রণলী খুলতেই স্বস্তির নিশ্বাস ফেলবে দেশবাসী। এই পথ উন্মুক্ত হতেই রান্নার গ্যাস (LPG) ও তেল বোঝাই প্রায় ৪০টি জাহাজ ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। এর ফলে বিগত কয়েক মাস ধরে দেশে তৈরি হওয়া তীব্র রান্নার গ্যাসের সংকট দ্রুত কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

এনার্জি অ্য়ানালিস্ট কী বলছেন
টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে 'কেপলার' (Kpler)-এর সিনিয়র এনার্জি অ্যানালিস্ট সুমিত রিতোলিয়া বলেন, ''এই যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলপিজি (LPG) সরবরাহ। যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় ভারতে রান্নার গ্যাসের আমদানি প্রায় ৫১% হ্রাস পেয়েছিল। যার ফলে দেশে গ্যাসের মজুত বা স্টক ফুরিয়ে আসছিল এবং নতুন করে তা পূরণ করার তীব্র চাপ তৈরি হয়েছিল।"

কবে স্বাভাবিক হবে পরিস্থিতি ?
একটা বিষয় এখন সাধারণ মানুষকে বুঝতে হবে, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও রাতারাতি সব কিছু আগের মতো স্বাভাবিক হওয়া কঠিন। সুমিত রিতোলিয়ার মতে, বিভিন্ন ধরনের জ্বালানির ওপর এই যুদ্ধের প্রভাব বিভিন্ন রকমভাবে পড়েছে। তাই আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহ এক লপ্তে না ফিরে বরং ধাপে ধাপে বা বিভিন্ন পর্যায়ে স্বাভাবিক ছন্দে ফিরবে। তবে আশার কথা এই যে, প্রথম দফায় রান্নার গ্যাস ও এলএনজি ট্যাঙ্কারগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এবার কি কমতে পারে পেট্রোল-ডিজেল ও গ্যাসের দাম ?
বিগত মাসগুলিতে ইরান-ইউএস যুদ্ধের জেরে ভারতের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছিল। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল ঘরোয়া ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও, যা সরাসরি প্রভাব ফেলেছিল সাধারণ মানুষের পকেটে এবং বাড়াচ্ছিল মুদ্রাস্ফীতি।

মধ্যবিত্তের কাঁধ থেকে মূল্যবৃদ্ধির বোঝা হালকা হবে
বর্তমানে আমেরিকা-ইরানের মধ্যে শান্তি আলোচনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। সেই কারণেই হরমুজ প্রণালী দিয়ে ৪০টি জাহাজ ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। তাই বিশেষজ্ঞদের ধারণা, শীঘ্রই ভারতের বাজারে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমতে পারে। আর এমনটা হলে মধ্যবিত্তের কাঁধ থেকে মূল্যবৃদ্ধির বোঝা অনেকটাই হালকা হবে।

আরও পড়ুন : 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Swarup Biswas: করোনাকালে...

Read Next

Ram Temple Donation Row:...