We currently don't have news in this language. Please choose another language.
LPG Fast Delivery : রান্নার গ্যাস এবার ১০ মিনিটে, এইভাবে অ্যাপে বুক করলেই হবে কাজ, রইল সব ধাপ
Gas Cylinder Swiggy Instamart Delivery : আগের মতো রান্নার গ্যাস বুকিং (LPG Fast Delivery) করার পর হন্যে হয়ে তাকিয়ে থাকতে হবে না ফোনের দিকে। এবার অ্যাপে গ্য়াস সিলিন্ডার বুক (Gas Cylinder Swiggy Instamart) করলেই ১০ মিনিটে পৌঁছে যাবে আপনার কাছে। সেই ক্ষেত্রে জেনে নিতে হবে এর বুকিং পদ্ধতি। এখানে দেওয়া রইল সব ধাপ।
কারা কোথায় শুরু করেছে এই পরিষেবা
বেঙ্গালুরুতে প্রাথমিকভাবে শুরু হয়েছে এই পরিষেবা। যেখানে বুকিংয়ের ১০ মিনিটের মধ্যে আপনি গ্য়াস সিলিন্ডার পেয়ে যাবেন। এখন ইনস্টামার্ট অ্যাপের মাধ্যমে এইচপিসিএল-এর নতুন ১০ কেজির 'এইচপি নব্যা' কম্পোজিট এলপিজি সিলিন্ডার (HP Navya Composite LPG Cylinder) ও ৫ কেজির মেটাল সিলিন্ডার অর্ডার করতে পারবেন। তবে খুব শীঘ্রই দেশের অন্যান্য বড় শহরগুলিতেও এই পরিষেবা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে কোম্পানির।
এই ক্ষেত্রে কী কী প্রয়োজনীয় নথি লাগবে
এখানে প্রথমবার অর্ডার করলে গ্রাহককে নতুন কানেকশন হিসেবে ধরা হবে। সেই ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী, সামান্য কিছু নথি বা কেওয়াইসি (KYC) যাচাইয়ের প্রয়োজন পড়বে। এর জন্য মূলত নীচের নথিগুলি দিতে হবে।
কী পরিচয়পত্র লাগবে : এই ক্ষেত্রে আপনার আধার কার্ড (Aadhaar Card) দিতে হবে। আধার কার্ড না থাকলে ভোটার আইডি কার্ড (Voter ID), প্যান কার্ড (PAN Card) বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন।
ঠিকানার প্রমাণপত্র লাগবে : এই ধরনের কানেকশনের ক্ষেত্রে সাধারণ ব্যবহারের জন্য আধার কার্ডে থাকা ঠিকানাই যথেষ্ট। তবে আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা আধার কার্ডের ঠিকানা বর্তমান ঠিকানার সাথে না মেলে, সেক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র (Rent Agreement) বা যেকোনও ইউটিলিটি বিল (যেমন কারেন্টের বিল) ঠিকানার প্রমাণ হিসেবে দেখাতে হতে পারে।
আপনার মোবাইল নম্বর লাগবে : এই বুকিংয়ের ক্ষেত্রে আপনার একটি সক্রিয় মোবাইল নম্বর লাগবে, যা দিয়ে আপনার সুইগি/ইনস্টামার্ট অ্যাকাউন্ট খোলা রয়েছে।
কীভাবে বুকিং করতে হবে আপানাকে, রইল যাচাইকরণ প্রক্রিয়া
১ অ্যাপের মাধ্যমে অর্ডার: প্রথমে সুইগি (Swiggy) অ্যাপ খুলে ইনস্টামার্ট (Instamart) সেকশনে যান। সেখানে সিলিন্ডার ক্যাটাগরি সিলেক্ট করে আপনার পছন্দমতো ৫ কেজি বা ১০ কেজির সিলিন্ডারটি কার্টে যোগ করুন ও পেমেন্ট করুন।
২ অনলাইন KYC (যদি প্রযোজ্য হয়): অর্ডার করার সময় অ্যাপের ভেতরেই আধার কার্ডের নম্বর বা ছবি আপলোড করার অপশন পেতে পারেন।
৩ ডেলিভারি ও ফিজিক্যাল ভেরিফিকেশন: সিলিন্ডার নিয়ে যখন এইচপিসিএল-এর অনুমোদিত ও প্রশিক্ষণপ্রাপ্ত ডেলিভারি পার্টনার আপনার বাড়িতে পৌঁছাবেন, তখন তিনি আপনার পরিচয়পত্রটি (আধার কার্ড) সামনাসামনি যাচাই করে নেবেন।
৪ ডিজিটাল সিগনেচার: যাচাইকরণ সফল হলে ডেলিভারি পার্টনার তার ডিভাইসে আপনার ডিজিটাল সই বা আঙুলের ছাপ (Biometric) নিয়ে ডেলিভারি সম্পন্ন করবেন।
মনে রাখবেন : পরবর্তী সময়ে রিফিলের (Refill) জন্য বুকিং করলে আর কোনো নথিপত্র দেখানোর প্রয়োজন হবে না। শুধু খালি সিলিন্ডারটি ফেরত দিয়ে নতুনটি বুঝে নিলেই হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত