LPG Fraud Alert : এলপিজি গ্রাহকরা সাবধান ! সতর্ক করল ইন্ডিয়ান অয়েল, ভুল করলেই ফাঁকা হবে পকেট

Audio Narrative Assistant
Executive Summary
LPG Scam :  আপনি কি রান্নার গ্যাসের (LPG) গ্রাহক ? আপনার মোবাইলে কি গ্যাস কানেকশন বা কেওয়াইসি (KYC) সংক্রান্ত একটু অসতর্ক হলেই বড়সড় আর্থিক প্রতারণার শিকার হতে পারেন আপনি।

LPG Scam :  আপনি কি রান্নার গ্যাসের (LPG) গ্রাহক ? আপনার মোবাইলে কি গ্যাস কানেকশন বা কেওয়াইসি (KYC) সংক্রান্ত কোনও মেসেজ এসেছে? তাহলে এখনই সাবধান হোন। একটু অসতর্ক হলেই বড়সড় আর্থিক প্রতারণার শিকার হতে পারেন আপনি। সম্প্রতি রান্নার গ্যাস সিলিন্ডার এবং পিএনজি (পাইপড ন্যাচারাল গ্যাস) সংযোগের নিয়ম পরিবর্তনের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একদল সাইবার প্রতারক। এই পরিস্থিতিতে গ্রাহকদের সতর্ক করতে একটি জরুরি নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

ঠিক কী উপায়ে চলছে প্রতারণা?
সরকারি নিয়ম অনুযায়ী, যেসব বাড়িতে ইতিমধ্যেই পিএনজি (PNG) বা পাইপলাইনের গ্যাস সংযোগ চলে এসেছে, তাদের এলপিজি সিলিন্ডারের কানেকশন সারেন্ডার বা জমা করার আবেদন জানানো হয়েছে। এই সরকারি নির্দেশকে হাতিয়ার করেই ময়দানে নেমেছে প্রতারকরা।

গ্রাহকদের মোবাইলে ইন্ডিয়ান অয়েলের নাম করে ভুয়া মেসেজ বা ইমেল পাঠানো হচ্ছে। সেখানে নতুন কানেকশন দেওয়া, পুরনো কানেকশন রিনিউ করা বা কেওয়াইসি আপডেট করার নাম করে টাকা দাবি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কোম্পানির ভুয়ো লোগো ব্যবহার করে গ্রাহকদের বিশ্বাস অর্জনের চেষ্টাও করছে এই প্রতারকেরা।

ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল বার্তা
গ্রাহকদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে জনসাধারণকে সতর্ক করেছে।

তেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে:

"আপনাদের বিশ্বাস আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। প্রতারকদের হাতে এই বিশ্বাসের অপব্যবহার হতে দেবেন না। আমাদের কাছে তথ্য এসেছে যে, কিছু প্রতারক ব্যক্তি নতুন এলপিজি সংযোগ এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবার নাম করে গ্রাহকদের কাছ থেকে টাকা দাবি করছে। এই ধরনের ব্যক্তিদের থেকে অত্যন্ত সাবধানে থাকুন।"

সংস্থাটি আরও স্পষ্ট করে দিয়েছে যে, যেকোনো তথ্যের সত্যতা যাচাই করার জন্য শুধুমাত্র অফিসিয়াল চ্যানেল বা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে এবং সমস্ত রকমের আর্থিক লেনদেন কেবল মাত্র অনুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমেই করা উচিত।

[tw]https://x.com/IndianOilcl/status/2069315716508205075?s=20[/tw]

সুরক্ষিত থাকতে গ্রাহকদের কী করণীয়?
মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না: লটারি জেতা, গ্যাস কানেকশন কেটে দেওয়া বা কেওয়াইসি আপডেটের ভয় দেখিয়ে কোনো মেসেজ বা ইমেলে লিংক পাঠানো হলে, তাতে ভুলেও ক্লিক করবেন না।

সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ: গ্যাস সিলিন্ডার সংক্রান্ত কোনো সন্দেহ থাকলে সরাসরি আপনার নিকটবর্তী গ্যাস এজেন্সিতে যান অথবা ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল কাস্টমার কেয়ার নম্বরে কথা বলুন।

অননুমোদিত পেমেন্ট নয়: কোনো থার্ড-পার্টি অ্যাপ বা অপরিচিত ব্যক্তির অ্যাকাউন্টে গ্যাস বুকিং বা অন্যান্য পরিষেবার নামে টাকা পাঠাবেন না। ইন্ডিয়ান অয়েলের নিজস্ব অ্যাপ বা অফিসিয়াল পোর্টাল ব্যবহার করুন।

যদি প্রতারণার শিকার হন: ইন্ডিয়ান অয়েলের পরামর্শ, যদি কোনো গ্রাহক ইতিমধ্যেই এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে থাকেন, তবে সময় নষ্ট না করে দ্রুত স্থানীয় থানায় অথবা কেন্দ্রীয় সরকারের জাতীয় সাইবার ক্রাইম পোর্টাল (cybercrime.gov.in) বা হেল্পলাইন নম্বর ১৯৩০-এ যোগাযোগ করে অভিযোগ দায়ের করুন।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Suvendu Adhikari :...

Read Next

Dankuni News : 'বাইরে আসুন',...