We currently don't have news in this language. Please choose another language.
Madan Mitra: '১২৫ জনকে ঘুষের বিনিময়ে চাকরি, টাকা ছাড়াও সোনা ঘুষ নিতেন মদন মিত্র', ED সূত্রের দাবি
কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর ঠিকানায় ED। তৃণমূল বিধায়ক মদন মিত্রের কামারহাটি, জোকা, ভবানীপুরের ঠিকানায় ED। মদন মিত্রের ঠিকানা সহ আরও মোট ৮টি জায়গায় ED তল্লাশি। এদিন ইডির তরফে বলা হয়েছে, 'এখনও পর্যন্ত ১২৫ জনকে ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। কামারহাটি পুরসভা ও টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। টাকা ছাড়াও সোনা ঘুষ হিসেবে নিতেন তৃণমূল বিধায়ক। দালালদের মাধ্যমে চলত গোটা প্রক্রিয়া', এমনটাই ED সূত্রে দাবি।
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে আচমকাই সামনে এসেছিল একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ। ২০২৩ সালের ১৯ মার্চ, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ED। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা।
ED সূত্রে দাবি করা হয়, প্রোমোটার অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল, সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক।
আরও পড়ুন, CID-র পর এবার সাতসকালে মদন মিত্রর ঠিকানায় ED, কী কী অভিযোগ উঠল?
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় ৪০০টি OMR শিট। যার মধ্যে অনেকগুলি OMR শিট ফাঁকা ছিল। সেই সময়েই সামনে আসে কামারহটি পুরসভার নাম। সেই সূত্র ধরেই স্ক্যানারে আসেন মদন মিত্র। এর আগে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রর ভবানীপুরের 32 B ধীরেন্দ্র ঘোষ রোডের ঠিকানায় পৌঁছয় CBI. আর এবার সেই ঠিকানায় পৌঁছল ED।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda