We currently don't have news in this language. Please choose another language.
মহালক্ষ্মী রাজযোগে টাকাপয়সার ছড়াছড়ি ! বেতন বৃদ্ধি ও প্রোমোশনের বিরাট যোগ ৪ রাশির
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির উপরই পড়ে। তবে কিছু বিশেষ গ্রহসংযোগ বা যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তেমনই একটি বিরল জ্যোতিষীয় ঘটনা ঘটতে চলেছে ১৬ জুলাই ২০২৬। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ওই দিন সূর্য মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই কর্কট রাশিতে অবস্থান করছেন।
এর ফলে কর্কট রাশিতে সূর্য ও বৃহস্পতির যুগল অবস্থানের মাধ্যমে মহালক্ষ্মী রাজযোগ এবং নবপঞ্চম যোগ গঠিত হবে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সূর্য সম্মান, নেতৃত্ব, প্রশাসনিক সাফল্য ও আত্মশক্তির প্রতীক। অন্যদিকে বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, সমৃদ্ধি ও সম্পদের কারক গ্রহ। এই দুই শুভ গ্রহের মিলন কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করা হয়।
মেষ রাশি
মহালক্ষ্মী রাজযোগ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সম্প্রসারণের সুযোগ আসতে পারে এবং নতুন পরিকল্পনা সফল হতে পারে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। স্বাস্থ্যও আগের তুলনায় ভালো থাকার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য এই গ্রহসংযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সময়ে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। দাম্পত্য ও প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ আর্থিক ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। অর্থসংক্রান্ত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা বেতন বৃদ্ধি বা নতুন সুযোগ পেতে পারেন। যারা নতুন ব্যবসা বা স্টার্টআপ শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্যও সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে।
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও এই রাজযোগ শুভ বলে বিবেচিত হচ্ছে। প্রতিভা প্রকাশের নতুন সুযোগ তৈরি হতে পারে। পড়ুয়ারা পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
মহালক্ষ্মী রাজযোগ কেন গুরুত্বপূর্ণ?
জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী রাজযোগকে সম্পদ, সৌভাগ্য, সম্মান এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে ব্যক্তির জন্মছক, দশা ও অন্যান্য গ্রহের অবস্থানের উপর প্রকৃত ফল নির্ভর করে। তাই শুধুমাত্র এই যোগের ভিত্তিতে ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না।
(বিঃদ্রঃ এই প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও তথ্যের ভিত্তিতে লেখা। ব্যক্তিবিশেষে ফল ভিন্ন হতে পারে। ABP Ananda এই দাবিগুলির সত্যতা নিশ্চিত করে না।)
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Astrology. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়