Maharashtra Political Situation : অপারেশন টাইগার : ৬ বিদ্রোহী সাংসদকে Y-Plus নিরাপত্তা, কোন পথে মহারাষ্ট্রের রাজনীতি ?

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই : নতুন করে ডামাডোল শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। কয়েকদিন ধরেই অভিযোগ উঠছে যে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির)-র ছয় সাংসদ।

মুম্বই : নতুন করে ডামাডোল শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। গত কয়েকদিন ধরেই অভিযোগ উঠছে যে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির)-র ছয় সাংসদ। গতকাল নাম না করে এই গোষ্ঠীকে একহাত নেন উদ্ধব গোষ্ঠীর অন্যতম বিশ্বস্ত নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের রাজনীতিতে এই ইস্যুতে এখন জোর চর্চা শুরু হয়েছে। এবার বিদ্রোহী ছয় সাংসদকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল। বিষয়টি নিশ্চিত করেছে মহারাষ্ট্র পুলিশ।

'অপারেশন টাইগার' নিয়ে চর্চার আবহে তাঁদের নিরাপত্তা জোরদার করা হল। এদিকে এই পরিস্থিতিতে দলের 'নিখোঁজ' সাংসদদের নিয়ে জল্পনার মধ্যেই আজ দিল্লিতে সংসদীয় দলের বৈঠক ডাকে উদ্ধব শিবির। যদিও সেই বৈঠকে খুব কম সংখ্যক সাংসদই উপস্থিত ছিলেন। পরে এনিয়ে সাংবাদিক বৈঠকে সরব হন শিবসেনা (UBT)-র মুখপাত্র সঞ্জয় রাউত এবং সাংসদ অরবিন্দ সাওয়ন্ত। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Aroop Biswas: আলিপুর জাজেস...

Read Next

Woman Assaulted in Bihar: পাঁচ জন...