We currently don't have news in this language. Please choose another language.
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা
রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের। পরীক্ষা না দিয়ে বা ভুল নিয়মে ছাড় পেয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক পদে উন্নীত। মানবিকতার খাতিরে তাঁদের চাকরি বা প্রমোশন বাতিল করবে না রাজ্য সরকার, তবে চাপানো হয়েছে শর্ত। অর্থ দফতরের অডিট ব্রাঞ্চ থেকে জারি নির্দেশ। চাকরি বাঁচলেও ওই কর্মীদের পাস করতেই হবে নির্ধারিত পরীক্ষা।
এবার থেকে কম্পিউটার ও টাইপিং পরীক্ষা পাস বাধ্যতামূলক। পরীক্ষা পাস না করা পর্যন্ত ইনক্রিমেন্ট বন্ধ থাকবে এবং সিনিয়রিটিও পরে নির্ধারিত হবে। তবে ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে দেওয়া পদোন্নতি বাতিল নয়। বহাল থাকবে বর্তমান পদ ও বেতন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda