We currently don't have news in this language. Please choose another language.
রাজ্য পুলিশে বিরাট রদবদল, ৩৩ IPS -এর বদলি, CID-র মাথা থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে
ময়ূখ ঠাকুর চক্রবর্তী , কলকাতা : ফের রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। এক নির্দেশে ৩৩ জন আইপিএস (IPS) অফিসারের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই রদবদলে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছে। পাশাপাশি বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকের দফতরেও পরিবর্তন করা হয়েছে।
সুপ্রতিম সরকারকে বদলি
সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ADG, CID পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ADG, টেলিকম পদে পাঠানো হয়েছে। রাজ্যের গোয়েন্দা দফতর প্রধান ছিলেন সুপ্রতিম সরকার। নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ।
বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার বদল
এছাড়া বদলি করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ত্রিপুরারী অথর্বকে। তাঁর জায়গায় বিধাননগরের নতুন পুলিশ কমিশনার (CP) হিসেবে দায়িত্ব পাচ্ছেন অমিত কুমার রাঠৌর।জেলার পুলিশ প্রশাসনেও একাধিক পরিবর্তন হয়েছে। কোচবিহারের নতুন পুলিশ সুপার (SP) হিসেবে নিয়োগ করা হয়েছে মণীশ জোশীকে। অন্যদিকে দার্জিলিংয়ের নতুন পুলিশ সুপার হচ্ছেন জগন্নাথ রাও শ্রীকান্ত।
প্রশাসনিক মহলের মতে, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যকারিতা আরও জোরদার করতেই এই ব্যাপক রদবদল করা হয়েছে। আগামী দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda