We currently don't have news in this language. Please choose another language.
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
"আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে,পুলিশ আমাদের নজরবন্দি করে রেখেছে", কালীঘাট-তৃণমূলের মিছিলে ধুন্ধুমার হওয়ার পর অভিযোগ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পড়ুন আরও খবর - বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত। পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশকে গুলি, পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু। এই প্রসঙ্গে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছেন, সেখানে পুলিশ একা নেই। পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছেন, যাঁরা সেই ঘটনাটা পরিদর্শন করছেন। পুনর্নির্মাণ করতে যাচ্ছে, যে ঘটনা ঘটেছিল তার তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা, সেচুল্লুখোর-মাদকখোর, ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, গুলি চালাল, পালাতে গেল, পুলিশকে গুলি করতে হল। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। সে স্বীকার করছে মারের আগেই। আজ পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে? বলুন আমাকে। এই পুলিশ দিয়ে কী করে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা রক্ষা হবে? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, বলছেন, তাঁর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছেন। মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছেন, এটা খুব ভাল কথা। কিন্তু পাশাপাশি পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda