Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: দলের নাম, প্রতীক, তহবিল- সবকিছুতেই মমতা বন্দোপাধ্যায়ের রাশ এখন আলগা। 'কালীঘাট তৃণমূলে' আবার বড়সড় ভাঙন, আরও একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন ফেসবুকে লাইভে এসে মমতা বলেন, 'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন'।

কলকাতা: দলের নাম, প্রতীক, তহবিল- সবকিছুতেই মমতা বন্দোপাধ্যায়ের রাশ এখন আলগা। 'কালীঘাট তৃণমূলে' আবার বড়সড় ভাঙন, আরও একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন ফেসবুকে লাইভে এসে মমতা বলেন, 'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন'।

মমতা বলেন, 'সাহস থাকলে বিজেপিতে যোগ দিন। বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত। প্রতীক নিয়ে কিছু যায় আসে না। আমার কণ্ঠরোধ করতে পারবে না। অনেকে বেইমানি করে দল ছেড়েছেন। মননোয়নপত্রে আমার সই ছিল বলেই আপনারা জিতেছেন। বিজেপির কথায় দলের সঙ্গে গদ্দারি। ভ্যানিশ কুমারকে দিয়ে প্রতীক কাড়লেও কণ্ঠরোধ করতে পারবে না। ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না।'  

মমতার কথায়, 'তৃণমূলের সম্পত্তি কেউ লুঠ করতে পারবে না। আমাদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না। আপনারা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা লাগাচ্ছেন। বাড়িতে তালা দিতে পারবেন, মানুষের হৃদয়ে তালা ঝোলাতে পারবেন না। অনেক দিন থেকেই চন্দ্রিমা বলছিল, পদত্যাগ করবে। ওঁর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে', চন্দ্রিমা ভট্টাচার্যর পদত্যাগ নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Vaibhav Sooryavanshi: অবশেষে...

Read Next

Tomorrow Astro: লটারি পেয়ে...