রবিবার মেট্রো চলবে একদম ভোর থেকে, NEET পরীক্ষা-আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভোর থেকেই মেট্রো চালানোর সিদ্ধান্ত যাত্রী সুবিধার্থে ওইদিন সকালে ব্লু লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটে ভোর ৪টের সময় ছাড়বে প্রথম মেট্রো।  ১৪-১৫ মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো। অন্যদিকে, গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে ৪টের সময় ও সেক্টর ফাইভ থেকে ৪টে ২ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা।

কলকাতা: রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভোর থেকেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী সুবিধার্থে ওইদিন সকালে ব্লু লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটে ভোর ৪টের সময় ছাড়বে প্রথম মেট্রো। 

১৪-১৫ মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো। অন্যদিকে, গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে ৪টের সময় ও সেক্টর ফাইভ থেকে ৪টে ২ মিনিটে শুরু হবে মেট্রো পরিষেবা। ১০-১৫ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। 

ইয়েলো লাইনে নোয়াপা়ড়া থেকে বিমানবন্দরের দিকে ৪টে ১৮ নাগাদ ছাড়বে প্রথম মেট্রো। অন্যদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে যাওয়ার মেট্রোটি ছাড়বে ৪টে ৪০ মিনিটে। ১৮-২০ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। ৯টা থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

"দলটাই তো...

Read Next

Daily Astro : ৬ রাশির...