Michael Clarke: আইপিএল শেষে বিমানবন্দরে ফেরার পথেই সংঘর্ষ, লরির নীচে চাপা পড়ে বিশ্বজয়ী অজ়ি অধিনায়কের গাড়ি!

Audio Narrative Assistant
Executive Summary
রবিবারই আইপিএলের ফাইনাল (IPL 2026) শেষ হয়েছে। সেই ফাইনালের ব্রডকাস্ট দলের অংশ ছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke)। সেই ক্লার্কই আইপিএলে নিজের দায়িত্ব শেষে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন, আহত

নয়াদিল্লি: গত রবিবারই আইপিএলের ফাইনাল (IPL 2026) শেষ হয়েছে। সেই ফাইনালের ব্রডকাস্ট দলের অংশ ছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke)। সেই ক্লার্কই আইপিএলে নিজের দায়িত্ব শেষে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন, আহত হন তিনি। ঘটনাটি ঠিক কী?

আইপিএল ফাইনালে নিজের কাজ শেষ করার পর ক্লার্কের দেশে ফেরার জন্য বিমান ধরার কথা ছিল। বিমাবন্দরে যাওয়ার পথে গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তবে তাঁর ঘুম ভাঙায় বিরাট ধাক্কায় তাও আবার মাল বোঝাই লরির সঙ্গে। সেই সংঘর্ষে ক্লার্ক নিজেই  নিজেই এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি। তাঁর গাড়ি এক ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে।

ক্লার্ক সম্প্রতি এক পডকাস্টে জানান, 'আমি ঘুমিয়ে পড়েছিলাম, ম্য়াচের পর, গাড়িতে সফর করছিলাম আমি। আমি গাড়ি চালাচ্ছিলাম না। তবে আমার যখন চোখ খোলে, তখন দেখি আমার গাড়ির অর্ধেকটা ট্রাকের তলায়। আমার ড্রাইভার জানায় ওই ট্রাকের ব্রেক লাইট জলছিল না, তাই বুঝতে না পেরে সোজা গিয়ে ট্রাকের পিছনে আমাদের গাড়িটা ধাক্কা মারে বলে আমার ড্রাইভার জানান। আমিদের গাড়ি ওই ট্রাকের তলায় চলে যায়।'

আরও পড়ুন:- গিয়েছে সহ-অধিনায়কত্ব, উঠছে প্রশ্ন, পন্থ প্রসঙ্গে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর 

ক্লার্কের ব্যক্তিগতভাবে শরীরে কয়েকটি আঁচড়ই লাগে, খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তাঁর। তবে ক্লার্ক তাঁর গাড়ির চালকের জন্য উদ্বেগ প্রকাশ করেন। সেই ড্রাইভার বেশ ভয়ই পেয়ে গিয়েছিলেন বলেও জানান প্রাক্তন অজ়ি অধিনায়ক। 'আমার তো হালকা কাঁটাছেঁড়া বাদে আর কিছু হয়নি। তবে আমার ড্রাইভারের পায়ে হালকা চিড় ধরেছিল, সেই বিষয়ে আমি নিশ্চিত। আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ ওঁ বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। গাড়িটা তো ওঁর নয়, ওঁ এক সংস্থার হয়ে সেটি চালান।' বলেন ক্লার্ক। তিনি সঙ্গে সঙ্গেই ওই ড্রাইভারের যাতে চিকিৎসা করা হয়, তাঁর অনুরোধ করেছিলেন বলে জানান ক্লার্ক।

তবে এই ঘটনার পরেই সেখানকার লোকজন দ্রুতই সাহায্যের জন্য এগিয়ে আসেন বলে জানান ক্লার্ক। পাশাপাশি তাঁর এবং ওই ড্রাইভারের যাতে শারীরিক কোনও ক্ষতি না হয় এবং তাঁরা যাতে সঠিক চিকিৎসা পান, সেই বিষয়টিও বিসিসিআইয়ের তরফে নিশ্চিত করা হয় যার জন্য ক্লার্ক সকল ভারতীয়কে ধন্যবাদও জানান। তবে এই পরিস্থিতির পরেও ক্লার্ক অন্য একটি গাড়ি ধরে বিমানবন্দরে পৌঁছতে সক্ষম হন এবং তিনি বাড়ি ফেরার ফ্লাইটও উঠে পড়েন। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - IPL. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - IPL

Read Previous

Kapil On Vaibhav: বিশেষ...

Read Next

Virat Kohli: যুগ বদলায়, সময়...