Microsoft Layoffs: চাকরি যাবে ৫,৫০০ কর্মীর, আগামী সপ্তাহেই ঘোষণা ! এই কোম্পানি করবে ছাঁটাই

Audio Narrative Assistant
Executive Summary
Job Cut : ফের চাকরি বাজারে (Jobs) খারাপ খবর ! এবার কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট (Microsoft Layoffs)। যার ভয়াবহ প্রভাব পড়ছে চলেছে বিশ্বের প্রযুক্তি খাতে (Tech Company)।

Job Cut : ফের চাকরি বাজারে (Jobs) খারাপ খবর ! এবার কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট (Microsoft Layoffs)। যার ভয়াবহ প্রভাব পড়ছে চলেছে বিশ্বের প্রযুক্তি খাতে (Tech Company)। রিপোর্ট বলছে, এর ফলে ধাক্কা খেতে পারে ভারতের কাজের বাজারও I(ndian Job Sector)। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই বড় ঘোষণা করবে কোম্পানি। যাতে পাঁচ হাজারেও বেশি কর্মীর চাকরি যেতে পারে। মূলত, বিলিয়নের বেশি ডলার কৃত্রিম বুদ্ধিমত্তায় (AI) বিনিয়োগের জেরেই এই কর্মী ছাঁটাই বলে মনে করছে বাজার বিশেষজ্ঞরা। 

আগামী সপ্তাহেই আসতে চলেছে খারাপ খবর !
'বিজনেস ইনসাইডার'-এর রিপোর্ট বলছে, আগামী সপ্তাহেই এই বড় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করতে পারে মাইক্রোসফট। বলা হচ্ছে, বিশ্বে মাইক্রোসফটের কর্মী সংখ্যার ২.৫ শতাংশের কম এর ফলে প্রভাবিত হবে। জুন ৩০ তারিখ পর্যন্ত হিসেব ধরলে কোম্পানিতে সারা বিশ্বে মোট ২,২৮,০০০ কর্মী কাজ করেন। শতাংশ অনুযায়ী যা থেকে ৫,৫০০ কর্মীর চাকরি যেতে পারে।

কোন কোন বিভাগের কর্মীর চাকরি যাবে
রিপোর্ট বলছে, এই চাকরি ছাঁটাই কোম্পানির সেলস, কনসালটিং, এক্সবক্স গেমিং সিস্টেমের ওপর পড়বে। তবে, কোম্পানি কিছু কর্মীকে অন্য বিভাগে কাজের অফারও দিতে পারে বলে খবর। কোম্পানির এক বিশ্বস্ত সূত্র 'বিজনেস ইনসাইডার'কে এই খবর দিয়েছে।  

আগেও হয়েছে বহুবার
তবে কোম্পানিতে কর্মী ছাঁটাই এই প্রথমবার নয়। এর আগেও একসঙ্গে বহু কর্মীর চাকরি গেছে মাইক্রোসফটে। ২০২৫ সালেই ৯০০০ কর্মীর চাকরি গেছে কোম্পানিতে। মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথমেই অনেক কর্মীকে ঐচ্ছিক অবসরের জন্য বলা হয়েছে। যারা কোম্পানির বর্তমান চাহিদা মতো কাজ করতে পারেনি তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে।

তবে শুধু মাইক্রোসফট নয়, এআই নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রযুক্তি খাতে একসঙ্গে বহু কর্মীর চাকরি যাচ্ছে। কিছুদিন আগেই ৩০,০০০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছে ওরাকল। সাতসকালে চাকরি যাওয়ার মেল পেয়েছেন কর্মীরা। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই নিয়ে পোস্ট করেছেন অনেকেই।

গত কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে আলোচনা চলছিল। নতুন করে ছাঁটাই শুরু করতে পারে ওরাকল। সেই জল্পনাই সত্যি হয়েছে। ভারতের অনেক কর্মী এই বিষয়ে সোশ্য়াল মিডিয়া প্লাটফর্মে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন। যেখানে তারা বলেছেন, ভোরের দিকে ছাঁটাই মেল এসেছে তাদের কাছে। ব্লিন্ডের মতো প্লাটফর্মে এই কথা বলেছেন ওরাকেলের কর্মীরা। 

আরও পড়ুন : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

Tollywood News: 'বেঙ্গল...

Read Next

Suvendu Adhikari:...