Mid Day Meal: বাড়ছে মিড ডে মিলের বরাদ্দ, 'হাই কোয়ালিটির খাবার দেওয়া হবে', বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিলের খরচ বাড়াচ্ছে রাজ্য। পি এম পোষণ প্রকল্পে মিড ডে মিলের জন্য বাড়ছে বরাদ্দ। পড়ুয়া পিছু বরাদ্দ রান্নার খরচ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ টাকা।

কলকাতা: স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিলের খরচ বাড়াচ্ছে রাজ্য। পি এম পোষণ প্রকল্পে মিড ডে মিলের জন্য বাড়ছে বরাদ্দ। পড়ুয়া পিছু বরাদ্দ রান্নার খরচ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ টাকা। প্রাক প্রাথমিক ও প্রাথমিক মিলিয়ে মোট ৫১ লক্ষ ৬১ হাজার পড়ুয়ার জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়ে হয়েছে। এ ছাড়াও পি এম পোষণ প্রকল্পের অধীনে থাকা সব স্কুলেই মিড ডে মিলের রান্না হয় এলপিজি ব্যবহার করেই।

আরও পড়ুন: অবশেষে মিলল অনুমতি, এবার চালক বিহীন মেট্রো চলবে কলকাতায়

জানা গিয়েছে মোট ৬৩৯ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিড ডে মিলের রাঁধুনি ও সহায়কদের মাসিক সাম্মানিকও বৃদ্ধি করা হয়েছে, সব নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "১ অগস্ট থেকে ৬ টাকা ৭৮ পয়সার বদলে ১০ টাকা করে মিড ডে মিল হচ্ছে। ১ অগস্ট থেকেই কলকাতা সহ বড় একটা অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। তার কিছু ভর্তুকিও দেবে। হাই কোয়ালিটির খাবার দেবে।"

আরও পড়ুন: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Nadia News: নবদ্বীপে...

Read Next

সুরুচি সঙ্ঘের পর...