Modi Government: মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ জর্জ কুরিয়ানের, রাজ্য়সভায় পুনরায় মনোনয়ন পাননি, দুর্বল পারফর্ম্যান্সই কি কারণ?

Audio Narrative Assistant
Executive Summary
নয়াদিল্লি: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ জর্জ কুরিয়ানের। সংখ্য়ালঘু এবং মৎসপালন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিলেন।

নয়াদিল্লি: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ জর্জ কুরিয়ানের। সংখ্য়ালঘু এবং মৎসপালন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিলেন। রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ ফুরিয়েছে। নতুন করে রাজ্যসভা নির্বাচনে আর তাঁকে মনোনীত করেননি বিজেপি নেতৃত্ব। তাতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে জর্জ পদত্যাগ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। (George Kurian Resigns)

জর্জের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। বিবৃতি দিয়ে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী জর্জ কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, যা সংবিধানের অনুচ্ছেদ ৭৫-এর ২ নং দফা অনুযায়ী এই মুহূর্ত থেকে কার্যকর হল’। পদত্যাগ করে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান জর্জ। মোদির জন্যই মন্ত্রী হওয়ার সুযোগ মেলে বলে জানান তিনি। (Modi Government)

আরও পড়ুন: ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট

জর্জের পাশাপাশি, রবনীত সিংহ বিট্টুর রাজ্যসভার মেয়াদও শেষ হতে চলেছে। গত ১৮ জুনের রাজ্যসভা নির্বাচনে তাঁকেও মনোনীত করা হয়নি। ২০২৪ সাল থেকে তৃতীয় মোদি সরকারের মন্ত্রী ছিলেন জর্জ। তিনি বিজেপি-র শীর্ষস্তরের নেতাও। ১৯৮০ সাল থেকে গেরুয়া শিবিরের অংশ। দেশের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দীর্ঘ সময় প্র্যাকটিস করেছেন। গত ২১ জুন তাঁর রাজ্যসভার কার্যকালের মেয়াদ শেষ হয়। বিজেপি সূত্রে খবর, কেরল বিধানসভা নির্বাচনে পারফর্ম্যান্স ভাল না হওয়ায় তাঁকে পুনরায় মনোনীত করা হয়নি রাজ্যসভায়। 

১৯৬০ সালের ২০ সেপ্টেম্বর কেরলের কোট্টায়াম জেলার নাম্বিয়াকুলামে জন্ম জর্জের। আইন নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালের ৯ জুন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। পদত্যাগের পর জর্জ বলেন, “গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়। গতকালই পদত্যাগপত্র জমা দিই। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারি বলে স্বপ্নেও ভাবিনি কখনও। মোদিজী প্রধানমন্ত্রী ছিলেন বলেই আমি মন্ত্রী হই। ওঁর কাছে কৃতজ্ঞ।”

আরও পড়ুন: ফুটপাত থেকে নাবালিকাকে অপহরণ, ধর্ষণের পর খুন, জঙ্গল থেকে উদ্ধার হল দেহ

যদিও বিজেপি সূত্রে খবর, রাজ্যসভায় পুনরায় মনোনীত করা হবে না বলে জানানো হয়নি জর্জকে। ৪ জুন ১১ জনের নামের তালিকা থেকে তিনি যারপরনাই অবাক হন। এর আগে, প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভিও রাজ্যসভায় মেয়াদ শেষ হওয়ার একদিন আগে পদত্য়াগ করেন। তাঁকেও পুনরায় মনোনীত করা হয়নি। আপাতত জর্জকে সংগঠনের কাজে মন দিতে বলা হয়েছে বলে খবর। বিশেষ করে কেরলের খ্রিস্টান সম্প্রদায়ের মন জয়ের উপর জোর দেওয়া হচ্ছে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Weather Updates: ধেয়ে আসছে...

Read Next

Astrology : আজই অপেক্ষা...