We currently don't have news in this language. Please choose another language.
Modi-Trump Meet: ‘মোদিকে দেখতে দেবদূতের মতো, টোটাল কিলার’, মোদি প্রশস্তি ট্রাম্পের, বললেন, ‘ওঁকে কেউ আঘাত করলে…’
নয়াদিল্লি: এক বছরেরও বেশি সময় পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে কী কথা হয়, এই মুহূর্তে সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। বিশেষ করে বাণিজ্যচুক্তির জট কাটিয়ে বেরিয়ে আসা যায় কি না, সেই নিয়ে বিচার-বিশ্লেষণের শেষ নেই। সেই আবহেই ট্রাম্পের মুখে মোদিস্তুতি শোনা গেল। ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। (Narendra Modi-Donald Trump Meet)
G7 সম্মেলনে এই মুহূর্তে ফ্রান্সের এভিয়ঁ-লে-বাঁ শহরে রয়েছেন দুই দেশের রাষ্ট্রনেতা। দ্বিপাক্ষিক বৈঠকের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মোদি এবং ট্রাম্প। আর সেখানেই তাঁদের ব্যক্তিগত সমীকরণ এবং বোঝাপড়া ফুটে ওঠে। মোদিকে ব্য়াখ্যা করতে ‘Calm’, ‘Cool’, ‘Total Killer’-এর মতো বাছা বাছা বিশেষণ ব্যবহার করেন ট্রাম্প। (Modi-Trump Meet)
#WATCH | Evian, France: Speaking about PM Modi, US President Donald Trump says, "...He's a very tough negotiator... You look at this man. I'll give you a lesson. He's the most beautiful-looking man. He looks so nice, like an angel. But actually, he's as tough as he is a killer...… pic.twitter.com/zpo9AfaXGR
— ANI (@ANI) June 17, 2026
গত এক-দেড় বছরে আমেরিকা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কম ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়নি। ভারতের উপর চড়া শুল্ক চাপানো থেকে রাশিয়া, ইরানের কাছ থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা, সর্বোপরি পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতীয় নাবিকদের জাহাজে হামলা, আমেরিকার বেশ কিছু পদক্ষেপ অস্বস্তিতে ফেলে দিল্লিকে। পাকিস্তানের সঙ্গে তাদের সখ্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
কিন্তু বুধবার আগের মতোই মোদির প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখা গেল ট্রাম্পকে। মোদির শান্ত এবং ধীরস্থির আচরণের প্রশংসা করেন তিনি। বলেন, “মোদি যেমন ধীরস্থির, শান্ত এবং একই সঙ্গে কঠোর (Total Killer)…আমি কিন্তু নই। ওঁর দিকে একবার তাকিয়ে দেখুন শুধু।”
মোদির প্রশংসায় ট্রাম্প আরও বলেন, “উনি বেশ কঠোর… একবার মানুষটির দিকে তাকান। অত্য়ন্ত সুন্দর দেখতে মানুষ উনি। দারুণ দেখতে লাগে, সাক্ষাৎ দেবদূত যেন। উনি বেশ কছোর, প্রয়োজনে কড়া পদক্ষেপ করতে পিছপা হন না। কিন্তু এত সুন্দর দেখতে যে সবাই চমকে যান। এমন মানুষ কমই দেখা যায়। কিন্তু কঠোর মনোভাবাপন্ন। উনি ভারতীয়দের যেমন ভালবাসেন, আমেরিকাকেও ভালবাসেন। হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠান হয়েছিল। কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল স্টেজিয়াম। ভবিষ্যতে ফের ভারত সফরে যাব কখনও”।
ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আবারও আশ্বস্ত করেন ট্রাম্প। বলেন, “আনি য়তদিন প্রেসিডেন্ট আছি, হোয়াইট হাউসে একজন বন্ধুকেই পাবে ওরা (ভারত)। এখানকার সবাই ভারতকে ভালবাসেন, ওঁকে (মোদিকে) শ্রদ্ধা করেন। আমার মনে হয়, নেতৃত্বগুণ বেশ ভাল। যদি কখনও ওদের উপর হামলা হয়, আমরা সাহায্য় করতে এগিয়ে যাব। ওই মানুষটিকে যদি কেউ আঘাত করে, আমরা রুখে দাঁড়াব। ওদের (ভারতের) উপর হামলা হয় যদি, উনি (মোদি) যদি নেতৃত্বে থাকেন, আমরা সাহায্য় করতে ছুটে যাব।” ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে যদিও এখনও কিছু বলেননি ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠকে কী কথা হয়, সেদিকেই তাকিয়ে সকলে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ