Money Found in School: স্কুলের ভল্টে প্রায় ২ কোটি টাকা! কোথা থেকে এল এসব? এলাকায় তুমুল চাঞ্চল্য!

Audio Narrative Assistant
Executive Summary
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বেসরকারি স্কুলের ভল্টে প্রায় পৌনে ২ কোটি টাকা। কাঁচরাপাড়ার হার্নেট হাইস্কুলে চাঞ্চল্য। বিপুল পরিমাণ টাকা গুনতে আনতে হয় মেশিন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বেসরকারি স্কুলের ভল্টে প্রায় পৌনে ২ কোটি টাকা। কাঁচরাপাড়ার হার্নেট হাইস্কুলে চাঞ্চল্য। বিপুল পরিমাণ টাকা গুনতে আনতে হয় মেশিন। গভীর রাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। কোথা থেকে এল এত টাকা? তদন্তে পুলিশ। হার্নেট হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী। কমল অধিকারী সম্পর্কে বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই। 

উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলের ভল্ট থেকে উদ্ধার হল প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। গভীর রাত পর্যন্ত চলেছে টাকা গোনার কাজ। আনতে হয়েছে টাকা গোনার মেশিনও। 

সূত্রের খবর, গতকাল কাঁচরাপাড়ার হার্নেট হাইস্কুলের অধ্যক্ষের সঙ্গে হিসেবরক্ষকের টাকা সংক্রান্ত কোনও গন্ডগোল হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। স্কুলের ভল্ট থেকে প্যাকেট প্যাকেট টাকা উদ্ধার করা হয়। কোথা থেকে এল এই বিপুল পরিমাণে টাকা? হিসেব রক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।                                       

এই হার্নেট স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে আছেন বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই ও কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী।                                          

গতকাল কাঁচরাপাড়ার হার্নেট হাইস্কুলের অধ্যক্ষের সঙ্গে হিসাবরক্ষকের টাকা নিয়ে বিবাদ হয়। গন্ডগোলের খবর পেয়ে স্কুলে এসে পৌঁছয় পুলিশ। পুলিশের উপস্থিতিতে স্কুলের ভল্ট থেকে প্যাকেট প্যাকেট টাকা উদ্ধার হয়। ১ কোটি ৭০ লক্ষ টাকা এল কোথা থেকে? স্কুলের হিসাবরক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ


রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার ত্রাণসামগ্রী। ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি ও কার্যালয়ে বিপুল ত্রাণসামগ্রীর খোঁজ। উদ্ধার প্রচুর স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার। এই ত্রাণসামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। 'চোর চোর' স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। 'সরকারি ত্রাণসামগ্রী বণ্টন না করে বেআইনিভাবে মজুত করা হয়েছিল', দীর্ঘদিন ধরে ওয়ার্ডে তোলাবাজি চলত, অভিযোগ বিজেপির।                 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Updates: কোথাও কোথাও...

Read Next

Cooch Behar News: চাপের মুখে...