Mothabari Case: মোথাবাড়িকাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, গ্রেফতার করল NIA, কী অভিযোগ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: মোথাবাড়িকাণ্ডে এবার NIA-র হাতে গ্রেফতার কংগ্রেস প্রার্থী। কলকাতায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। সব মিলিয়ে মোথাবাড়িকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩০।

কলকাতা: মোথাবাড়িকাণ্ডে এবার NIA-র হাতে গ্রেফতার কংগ্রেস প্রার্থী। কলকাতায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। সব মিলিয়ে মোথাবাড়িকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩০। গত ১ এপ্রিল মোথাবাড়িতে ব্লক ২ BDO অফিসে বিচারকদের আটকে রাখায় মূল অভিযুক্ত সায়েম। মোথাবাড়ির কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বেআইনিভাবে BDO অফিসে উত্তেজিত জনতাকে জড়ো করার অভিযোগ রয়েছে। (Mothabari Congress Leader Arrested)

মোথাবাড়িকাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সায়েমকে। NIA-র দাবি, মোথাবাড়িতে বিডিও অফিস ঘেরাওয়ের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। বেআইনি ভাবে লোক জমায়েত, উস্কানিমূলক মন্তব্যও করতে শোনা যায় তাঁকে। গত এপ্রিল মাসে মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার গ্রহণ করে NIA. এর আগে কালিয়াচক থানায় সায়েমকে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি কলকাতায় জাতীয় তদন্তকারী সংস্থার দফতরে ডেকে পাঠানো হয়েছিল। আর তার পরই গ্রেফতার করা হল।  (Mothabari Case)

গত ১ এপ্রিল মালদার মোথাবাড়িতে সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজে আসা বিচারকরা ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। অভিযোগ ছিল, দুপুর থেকে BDO অফিসে আটকে রাখা হয় তাঁদের। মাঝরাতে কোনওমতে বেরোলেও, রাস্তায় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। সেই ঘটনার তদন্তভার NIA-র হাতে উঠেছে। তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতার হলেন সায়েম।  (Mothabari Case)

মোথাবাড়িকাণ্ডে এর আগে গ্রেফতার হন ISF প্রার্থী শাহজাহান আলি কাদরি। গ্রেফতার হন গোলাম রব্বানিও। 

পাশাপাশি, পথ অবরোধের ঘটনায় মালদায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য শামসুল হকও গ্রেফতার হয়েছেন। মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা তিনি। গত ২ এপ্রিল SIR-এর বিরুদ্ধে প্রতিবাদে পুরাতন মালদার নারায়ণপুরে ১২  নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। সেই অবরোধে তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যর মদত ছিল বলে অভিযোগ। ২০ থেকে ২১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল ওই ঘটনায়।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

North Bengal Landslide: নতুন ধসের...

Read Next

Kolkata Traffic Situation : কলকাতা...