MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

Audio Narrative Assistant
Executive Summary
সন্দীপ সরকার, কলকাতা: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি পড়েছে। সোমবারই চেন্নাই সুপার কিংস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, স্টিফেন ফ্লেমিং আর কোচ থাকছে না তাদের।  তারপর থেকেই একটা নাম নিয়ে শুরু হয়েছে চর্চা। তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

সন্দীপ সরকার, কলকাতা: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি পড়েছে। সোমবারই চেন্নাই সুপার কিংস বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, স্টিফেন ফ্লেমিং আর কোচ থাকছে না তাদের। 

তারপর থেকেই একটা নাম নিয়ে শুরু হয়েছে চর্চা। তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তাঁকে কি এবার নতুন ভূমিকায় দেখা যাবে সিএসকে-তে?

চেন্নাই সুপার কিংস কি তাদের কিংবদন্তি সদস্য, পাঁচটি আইপিএল ট্রফি দেওয়া অধিনায়ককে এবার কোচ হিসাবে নিয়োগ করবে?

আইপিএল থেকে অবসর ঘোষণা করেননি ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি গত আইপিএলে একটি ম্য়াচেও খেলেননি। চোটের জন্য শুরুর দিকে কয়েকটা ম্যাচে তিনি ফিট ছিলেন না। পরে ফিট হলেও দলের ছন্দ নষ্ট হতে পারে ভেবে খেলেননি। তারপর থেকেই জোর জল্পনা, ধোনি কি ক্রিকেটার হিসাবে শেষ আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন? পরের আইপিএলে ধোনিকে কি ক্রিকেটার হিসাবে দেখা যাবে আর?

৭ জুলাই ৪৫ বছর পূর্ণ করেছেন ধোনি। পরের আইপিএলের সময় প্রায় ৪৬ ছুঁই ছুই বয়স হবে। যে ফিটনেস একটা সময় ধোনির গর্ব ছিল, তা নিয়েও এখন সমস্যায় পড়তে দেখা যাচ্ছে কিংবদন্তি ক্রিকেটারকে। সবচেয়ে বড় কথা, ধোনি শুধু আইপিএল ছাড়া আর ক্রিকেট খেলেন না বলে ম্য়াচ প্র্যাক্টিসের সুযোগ নেই। এই পরিস্থিতিতে পরের আইপিএলে ক্রিকেটার ধোনিকে আর দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছেই।

তাৎপর্যপূর্ণ হচ্ছে, স্টিফেন ফ্লেমিং কোচ হওয়ার আগে চেন্নাই সুপার কিংসে খেলেওছিলেন। প্রথম আইপিএলে সিএসকে জার্সি পরে খেলার পরের মরশুমেই তাঁকে কোচ হিসাবে নিয়োগ করেছিলেন সেই সময় ফ্র্যাঞ্চাইজির সর্বেসর্বা নায়ারণস্বামী শ্রীনিবাসন। সেদিক থেকে দেখলে পরের মরশুমে ধোনিকে কোচ হিসাবে দেখা বিচিত্র নয় তো বটেই, বরং সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে। শ্রীনিবাসন অসুস্থ হয়ে, দৃষ্টিশক্তির সমস্যায় এখন ক্রিকেট মাঠ থেকে অনেক দূরে। কিন্তু সিএসকে-র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন শ্রীনি-কন্য়া রূপা গুরুনাথ। তিনিই এখন সিএসকে-র অন্যতম মালকিন। ধোনির সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক। কিংবদন্তি ক্রিকেটারকে কোচের দায়িত্ব দেওয়ার ব্যাপারে তিনিও উদ্যোগ নিলে অবাক হওয়ার থাকবে না।

চেন্নাই সুপার কিংস শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, পরের মরশুমে ধোনিকে কোচ হিসাবে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনিতেই সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন জানিয়ে রেখেছেন যে, ধোনিকে যে কোনও ভূমিকায় দলের সঙ্গেই রাখা হবে। ধোনি যতদিন চাইবেন খেলবেন।

'ক্যাপ্টেন কুল' কি প্রিয় হলুদ জার্সিতেই 'কোচ কুল' হিসাবে নতুন ইনিংস শুরু করবেন? সম্ভাবনা প্রবল। অপেক্ষায় ভক্তরা।

আরও পড়ুন: ৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - IPL. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - IPL

Read Previous

Tuesday Astrology : রাত...

Read Next

IND W vs ENG W Test: লর্ডসে...