We currently don't have news in this language. Please choose another language.
Municipal Recruitment Scam: 'ফিরহাদ হাকিমের সুপারিশ করা ৬ চাকরিপ্রার্থীদের...', নিতাইকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র
কলকাতা: দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে পুর নিয়োগ দু্র্নীতি মামলায় চার্জশিট পেশ ইডির। ইডির দাবি , কাদের চাকরির সুপারিশ ঠিক করেছিলেন কাউন্সিলররা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি,’ চাকরির জন্য প্রত্যেক মেয়র পারিষদকে ৫ জনের নাম সুপারিশ করা হয়েছে। ফিরহাদ হাকিমকে বলা হয়েছিল ৬ জনের নাম সুপারিশ করতে। ফিরহাদ হাকিমের সুপারিশ করা ৬ জন চাকরিপ্রার্থীদের দেখে নেওয়ার কথা বলা হয় দক্ষিণ দমদম পুরসভাকে। সুপারিশের তালিকায় 'ববি দা' ও 'সুজিত দা' নাম লেখা রয়েছে। হেল্পার, মজদুর, পিওনের চাকরির জন্য সুপারিশ যারা করেছেন তাঁদের নামও লেখা ছিল তালিকায়। ববি-দার নাম ছিল হেল্পারের তালিকার, সুজিত-দার নাম ছিল মজদুরের চাকরির তালিকায়’, নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ইডির।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার