We currently don't have news in this language. Please choose another language.
Murshidabad News: ভয়ঙ্কর, নদী পার হওয়ার সময়ই যাত্রীবাহী নৌকায় বজ্রপাত, মুহূর্তে প্রাণ গেল ৪ জনের, আহত একাধিক
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ধুলিয়ান–পারলালপুর গঙ্গাঘাটে মর্মান্তিক ঘটনা। বজ্রপাতে প্রাণ গেল চারজনের, আহত অন্তত ১৫।
কোথায় ঘটল দুর্ঘটনা?
মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গাঘাট থেকে মালদার পারলালপুর ঘাটের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী নৌকায় হৃদয়বিদারক ঘটনা। প্রতিদিনের মতোই প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে পারলালপুর ঘাটে পৌঁছেছিল। কিন্তু ঘাটে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা আকাশ কালো করে নামে প্রবল বৃষ্টি। শুরু হয় তীব্র বজ্রবিদ্যুৎ। আর সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হতেই মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন একাধিক যাত্রী। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১৫ জন। বজ্রাঘাতে আহতদের আর্তচিৎকারে মুহূর্তে শোক ও আতঙ্কে ঢেকে যায় গোটা ঘাট চত্বর। স্বজনদের কান্না, ছুটোছুটি আর অসহায় চিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ।
আরও পড়ুন, 'আর জি করের বিচার দিতে বাংলা জিতিয়ে এনেছে', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, কান্নায় ভাঙলেন অভয়ার মা
মৃত ও আহতদের পরিচয়
এই আকস্মিক ঘটনায় ধুলিয়ান পারলালপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যারা কয়েক মুহূর্ত আগেও পরিবারের কাছে ফেরার স্বপ্ন নিয়ে নৌকায় চেপেছিলেন, তাদের মধ্যেই কেউ আর বাড়ি ফিরতে পারলেন না। স্বজন হারানোর যন্ত্রণা আর আহতদের জীবন-মৃত্যুর লড়াইয়ে স্তব্ধ দুই পাড়ের মানুষ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম। আসাদুল্লাহ শেখ, আনসার শেখ, একরামুল শেখ এবং কোচি শেখ। মৃতদের সকলের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারলালপুর এলাকায়। মৃত্যু এবং জখমের সংখ্যা আরো বাড়তে পারে বলে। ঘটনাস্থলে রয়েছে শামসেরগঞ্জ থানার পুলিশ।
কী বলছে প্রশাসন?
স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের উদ্যোগে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। কয়েকজন আহতকে মালদার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অধিকাংশকেই শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে, কোচবিহারে বজ্রপাতের পৃথক কয়েকটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শীতলখুচির শাটিমারি এলাকায় মঙ্গলবার সকালে মেনকা বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়। এদিন বৃষ্টি চলাকালীন মাঠে গরু আনতে গিয়েছিলেন ওই মহিলা। সেখানেই প্রাণ হারাণ তিনি।
কোচবিহার ১ ব্লকের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন মাঠে কাজ করছিলেন পাঁচ জন। সেই সময় বজ্রাঘাতে চারজন আহত হন। তার মধ্যে আরমান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরো তিনজন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছে। মাথাভাঙ্গা ২ ব্লকের নিশিগঞ্জে বাজ পড়ে জখম হয়েছে এক ব্যক্তি।তার নাম নাম পিন্টু পাটোয়ারী। বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আহত হন। কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাকে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পল্লবী দে