We currently don't have news in this language. Please choose another language.
Nabanna: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার
ABP Ananda LIVE : পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার। পেনশনভোগীদের এরিয়ারের ৫০ শতাংশ দেবে রাজ্য । 'যারা টাকা পাননি, রাজ্যের সেই সব কর্মচারিরাও সেই টাকা পাবেন'। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ারের টাকা দেবে রাজ্য । ২০১৫ সালে ব্যাঙ্কের কম্পিউটারাইসড না হওয়ার কারণে সমস্যা ছিল। বিজেপি সরকারের সঙ্গে আজ আলোচনায় বসে যৌথ মঞ্চ। আনুমানিক হিসেবের উপর নির্ভর করে এরিয়ারের ৫০ শতাংশ দেবে রাজ্য । এমাসেই ৫০% টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার
আরও পড়ুন
দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য। 'দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মে মাসে ৫০ লক্ষ টাকার লেনদেন', বিপুল পরিমাণে কালো টাকায় জমি কেনা হয়েছিল, দাবি পুলিশের। 'দেবরাজের ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনওটিতেই বিপুল টাকা নেই', বাড়ি, ফ্ল্যাটে তল্লাশিতে ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় পুলিশ। গতকাল রাতে দেবরাজ চক্রবর্তীকে প্রায় ৩ ঘণ্টা জেরা SIT-র। দেবরাজের কালো টাকার সন্ধান পেতেই জেরা, দাবি তদন্তকারীদের।
দেবরাজ মামলায় স্ক্যানারে ৩০ জনের বেশি জনপ্রতিনিধি, দাবি পুলিশের। 'জনপ্রতিনিধিদের মধ্যে আছেন বিধাননগর পুরনিগমের একাধিক প্রাক্তন কাউন্সিলর। তদন্তকারীদের নজরে দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলর। তালিকায় রাজারহাট-নিউটাউনের বেশ কিছু তৃণমূল নেতার নাম। এই সব জনপ্রতিনিধিদের মাধ্যমে কাজ চালাতেন দেবরাজ চক্রবর্তী', দাবি পুলিশের।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda