Narendra Modi Live : আর কিছুক্ষণের অপেক্ষা, তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী, কী কী ঘোষণা আজ

Audio Narrative Assistant
Executive Summary
  ২ দিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে কর্মসূচি। হবে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও।  দুপুর সাড়ে ৩টে নাগাদ প্রধানমন্ত্রী আসবেন হুগলির তারকেশ্বরে।

 

২ দিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে কর্মসূচি। হবে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও।  দুপুর সাড়ে ৩টে নাগাদ প্রধানমন্ত্রী আসবেন হুগলির তারকেশ্বরে। নামবেন তারকেশ্বর হেলিপ্যাডে। সেখান থেকে যোগ দেবেন 'পশ্চিমবঙ্গ দিবস' অনুষ্ঠানে।

'পশ্চিমবঙ্গ দিবস' অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন তিনি। বিকেল ৫টা ১৫ নাগাদ তারকেশ্বর হেলিপ্যাড থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। কলকাতায় নেমে, বিকেল ৫টা ৫৫ নাগাদ পৌঁছবেন লোকভবনে। এখানেই রাত্রিবাস করবেন। আগামীকাল সকাল ৬টা ২৫ নাগাদ রেড রোডে 'আন্তর্জাতিক যোগ দিবস' অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ৫৫ নাগাদ ফের লোকভবনে ফিরে সেখান থেকে সাড়ে ৯টা নাগাদ চলে যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে। সেখানে ৩টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গার্ডেনরিচের অনুষ্ঠান শেষ করে রেসকোর্স থেকে সরাসরি হেলিকপ্টারে করে আসবেন কলকাতা বিমানবন্দর। সকাল ১০টা ৫৫ নাগাদ, বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Chayya Prakashani : ছায়া...

Read Next

EPF : অপরিবর্তিত EPF-র...