NCPI : তৃণমূল - বিজেপি নয় ! সাংসদ সংখ্য়ার নিরিখে 'পশ্চিমবঙ্গের এক নম্বর পার্টি' হিসেবে দাবি NCPI এর, সোশ্যালে পোস্ট

Audio Narrative Assistant
Executive Summary
শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ ও কৃষেন্দু অধিকারী, কলকাতা : ছিল শূন্য, হল কুড়ি। যে NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার নাম রবিবার বিকেল পর্যন্ত কেউ জানতেন না, তাঁরাই এখন সাংসদ সংখ্য়ার নিরিখে পশ্চিমবঙ্গের এক নম্বর পার্টি বলে নিজেদের দাবি করছে।

শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ ও কৃষেন্দু অধিকারী, কলকাতা : ছিল শূন্য, হল কুড়ি। যে NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার নাম রবিবার বিকেল পর্যন্ত কেউ জানতেন না, তাঁরাই এখন সাংসদ সংখ্য়ার নিরিখে পশ্চিমবঙ্গের এক নম্বর পার্টি বলে নিজেদের দাবি করছে। আর এসবের মধ্যেই, দিল্লির রাজনৈতিক অলিন্দে প্রশ্ন ভাসছে, আগামী দিনে এই দল থেকে কেউ কেন্দ্রে মন্ত্রী হতে পারেন? যদিও সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলছেন, 'আলোচনা হয়নি। এক শতাংশও নয়।'  

রবিবার সন্ধে পর্যন্ত যে দলের একজন পঞ্চায়েত সদস্য কিংবা কাউন্সিলরও ছিল না, রাতারাতি তাদের এখন এক নয়, দুই নয়, একবারে ২০ জন সাংসদ। সৌজন্যে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-তে মিশে যাওয়া ! আর এর ফলে দিল্লির রাজনৈতিক অলিন্দে প্রশ্ন ভাসছে আগামী দিনে এই দল থেকে কেউ কেন্দ্রে মন্ত্রী হতে পারেন? কেন্দ্রীয় মন্ত্রিসভায় হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শর্মিলা সরকার ?  

NCPI এর পোস্ট ' পশ্চিমবঙ্গ লোকসভা আসনের শক্তি, পশ্চিমবঙ্গের বর্তমান সংসদীয় পরিস্থিতির একটি সুস্পষ্ট প্রতিফলন।

?এনসিপিআই – ২০টি আসন
?বিজেপি – ১২টি আসন
?এআইটিসি – ৮টি আসন
?আইএনসি – ১ আসন
⚪শূন্য – ১টি আসন (বসিরহাট) 

২০টি লোকসভা আসন নিয়ে এনসিপিআই পশ্চিমবঙ্গ থেকে বৃহত্তম সংসদীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং জাতীয় স্তরে রাজ্যের কণ্ঠস্বরকে রূপ দিচ্ছে। পরিসংখ্যানই সব বলে দেয়। নেতৃত্ব, প্রতিনিধিত্ব এবং জনগণের রায়ই বাংলা ও ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করে চলেছে। ' 

সূত্রের খবর, NCPI-এর তরফে তারা একজন ক্যাবিনেট মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছেন। বিজেপি সূত্রে খবর, আপাতত কোনও ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হচ্ছে না NCPI-কে। দু'জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে। তবে, অপেক্ষা করতে হবে, পরবর্তী মন্ত্রিসভার রদবদল পর্যন্ত। সূত্রের খবর, জুলাইয়ে মন্ত্রিসভার রদবদলে NCPI সাংসদ হিসেবে মন্ত্রিত্ব পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার।  যদিও, এরকম কোনও জল্পনাকে গুরুত্ব দিতে রাজি নন তৃণমূলের প্রতীকে জিতে NCPI-এ মিশে যাওয়া সাংসদরা !  

একদিকে বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে পথ চলা, অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রশংসা এবং পুরনো দল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভও ঝরে পড়ছে সাংসদদের গলায় ! নতুন সমীকরণ, আগামী দিনে কোন পথে এগোয়, সেটাই দেখার। 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

India-Bangladesh Relations :...

Read Next

West Bengal News Live : আজ...