News Live Updates: লটারিতে জেতা অন্যের টাকা আত্মসাতের ঘটনায় ধরপাকড় শুরু হতেই'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

Audio Narrative Assistant
Executive Summary
লটারি প্রতারণায় ধরপাকড় শুরু হতেই, মমতাকে ছেড়ে নির্মল ঘোষও ঋতব্রত-তৃণমূলে? তপসিয়ায় বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক। বললেন, ‘ওঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত

লটারি প্রতারণায় ধরপাকড় শুরু হতেই, মমতাকে ছেড়ে নির্মল ঘোষও ঋতব্রত-তৃণমূলে? তপসিয়ায় বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক। ঋতব্রত বললেন, ‘ওঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।’ (TMC News)

অভয়া থেকে লটারি কাণ্ড। বারবার বিতর্কে জড়ানো নির্মল ঘোষের শিবির বদল? নির্মলের বক্তব্য, ‘আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এসেছিলাম।’ সন্দীপন বললেন, ‘কেউ আমন্ত্রণ জানায়নি....বেনোজল ঢুকতে দেব না।’ (Trinamool News)

লটারি কেলেঙ্কারিতে FIR-এ নাম। দীর্ঘদিন পর হঠাৎ প্রকাশ্যে এসেই ঋতব্রত-তৃণমূলের বৈঠক চলাকালীন হাজির, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক।

মমতার হাত ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ কেষ্টও। দেওয়া হল বীরভূমের দায়িত্ব। ঋতব্রত জানালেন, বীরভূম জেলা সভাপতি দায়িত্ব দেওয়া হল। (Mamata Banerjee)

অনুব্রত বললেন, ‘আমার সঙ্গে মমতার মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল জানি না, আইপ্যাক দলকে শেষ করল।’ পাল্টা কল্যাণ, ‘ শুভেন্দুর বি টিমে কয়লা চোর, গরুচোর।’ (Anubrata Mandal)

কালীঘাট-তৃণমূলে ভাঙনের জন্য অভিষেকই দায়ী। এবার মুখ খুললেন সিউড়ির প্রাক্তন বিধায়ক। (Abhishek Banerjee)

ভেঙে খান খান কালীঘাট তৃণমূল। বাড়ছে ঋতব্রত শিবির। বিদ্রোহী শিবিরে নাম লেখালেন শান্তনু সেন থেকে অপূর্ব সরকার। জেলা কমিটি ঘোষণা ঋতব্রত তৃণমূলের।

একুশে জুলাই দিয়েই রাজনৈতিক কর্মসূচি শুরু। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে মিলেছে অনুমতি, দাবি ঋতব্রত-তৃণমূলের। ধর্মতলায় অনুমতি না পেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল। (21 July)

বারুইপুরকাণ্ডে কড়া রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নজরদারিতে চলবে তদন্ত। বারুইপুরে নিহত-নির্যাতিতার বাড়িতে মুখ্যমন্ত্রী। নাবালিকার পরিবারের সঙ্গে কথা। নাবালিকার বাবা বললেন, ‘পুলিশি তদন্তে আমরা খুশি। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, তাই হচ্ছে।’ (Baruipur Case)

বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন। নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘বাইট-নাম-পরিচয় দেখে খুন করা হয়েছে। ভোটে রিজেক্টেডকে বড় উসকানি আছে।’ (Suvendu Adhikari)

বারুইপুরে গণপিটুনিতে মৃত্যু নিরপরাধ যুবক। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে মুখ্যমন্ত্রী। পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য়। দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি।

বারুইপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন মুখ্যমন্ত্রীর। গণপিটুনিকাণ্ডে গ্রেফতার আরও ৩। ভাঙচুর-হামলাকাণ্ডে ধৃত বেড়ে ৩৮। এলাকায় মাইকে প্রচার পুলিশের। 

আর জি করকাণ্ডের পরে এবার খুলছে কামদুনি ফাইলস। বিচারের জন্য পরিবারের পাশে সরকার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 

নরেন্দ্রপুরে মহিলা বিজেপি সমর্থকের ওপর নির্মম অত্যাচার। চুল কেটে দেওয়ার অভিযোগ ফিরদৌসির অনুগামীদের বিরুদ্ধে। অভিযুক্তদের চিনিই না, দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের।

সিঙ্গুর থেকে শিক্ষা। শিল্পের জন্য সরাসরি জমি কিনবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 

শিল্পে আবার ভারত সেরা হবে বাংলা। বিদেশ থেকে আসবে বিনিয়োগ, হবে কর্মসংস্থান। ডানকুতিতে লাক্সের ইউনিটের শিলান্যাস করে বার্তা মুখ্যমন্ত্রীর।

রাজ্যে ৬০০ কোটি টাকা লগ্নি করছে লাক্স কোজি। ডানকুনিতে প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে ফিরুন শিল্পপতিরা। আহ্বান তাপস-শমীকদের।

UCC বিলের পর্যালোচনার জন্য কমিটি গঠনের জন্য জারি বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৯ সদস্যের কমিটি গঠন। দায়িত্বে থাকছেন স্বরাষ্ট্র সচিব।

রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! ফাঁসিদেওয়ায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ। কীভাবে এত টাকা এল অ্যাকাউন্টে? হতবাক মহিলা।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। ওয়ার্ডের দায়িত্বে থাকা সিস্টার, নার্সিংস্টাফ-সহ ৫ জনকে শোকজ। তদন্ত কমিটি গড়ে পাঠানো হল রিপোর্ট।

ভিয়েতনামে উল্টে গেল স্পিড বোট। ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু। দুর্যোগের কবলে পড়ে ৩৬ জনকে নিয়ে ডুবল নৌকা। শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর।

৫ বছরে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে চায় ভারত। চার দশক পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ডে গিয়ে ঘোষণা নরেন্দ্র মোদির।

সমুদ্রে বাড়ল ভারতের শক্তি। বিশাখাপত্তনম থেকে INS মহেন্দ্রগিরিকে জলে ভাসালেন প্রতিরক্ষা মন্ত্রী। আধুনিকতম অস্ত্র, মিসাইল, অ্যান্টি সাবমেরিন প্রযুক্তিতে ভরপুর স্টেলথ ফ্রিগেট।

২-১ গোলে বেলজিয়াম বধ স্পেনের। ৮৮ মিনিটে সুপার সাব মিকেল মেরিনোর গোলে স্বপ্নভঙ্গ লুকাকুদের। ১৬ বছর পর শেষ চারে স্পেন। পরের প্রতিপক্ষ ফ্রান্স।

পর্তুগাল ম্যাচে সুপার সাব হিসেবে নেমে দেখিয়েছিলেন ম্যাজিক। বেলজিয়াম ম্যাচেও পরিবর্ত হিসেবে নেমে ম্যাজিক মিকেল মেরিনোর। স্পেনকে তুললেন সেমি ফাইনালে।



Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ...

Read Next

Nirmal Ghosh: তপসিয়ায়...