News Live Updates: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী

Audio Narrative Assistant
Executive Summary
অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে। বারুইপুরকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে ছত্রে নৃশংসতা। (Baruipur Latest Updates) বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ।

 জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে। গোপনাঙ্গেও ক্ষতচিহ্ন। বারুইপুরকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে ছত্রে নৃশংসতা। (Baruipur Latest Updates)

বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত-সহ ৩জন গ্রেফতার। ৩জন আটক। ৬ সদস্যের SIT গঠন করে তদন্তে পুলিশ। থানায় এল CID, STF. (Baruipur Incident)

বারুইপুরকাণ্ডে কড়া সরকার। দোষীদের কাউকেই ছাড় নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বললেন, “পরিবার যা বিচার চেয়েছে, তা তাঁরা পাবেন। ক্যাপিটাল পানিশমেন্ট হবে।” (Baruipur Case)

কিশোরীকে ধর্ষণ-খুনে উত্তপ্ত বারুইপুর। আজ এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। নাম না করে উড়িয়ে দিলেন মমতাকে যেতে বাধার অভিযোগ। (Suvendu Adhikari)

দোলা, বিমানরা ফিরতেই বারুইপুরকাণ্ডের প্রতিবাদে পথে নামলেন মমতা। মোমবাতি নিয়ে মিছিল। ফের কথা বললেন কিশোরীর পরিবারের সঙ্গে। (Mamata Banerjee)

বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ। পরিবারের সঙ্গে দেখা করল কংগ্রেসও। আজ যাচ্ছে ঋতব্রত-তৃণমূল।

বারুইপুরকাণ্ডে ভাঙচুর, আক্রান্ত পুলিশ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বললেন, “রেলপথকে ওপড়ানো হয়েছে, সিএএ বিরোধী, ওয়াকফ আন্দোলনের কথা মনে পড়ছে, যারা অতৃপ্ত আত্মা, এদেরকেও কিন্তু ভুগতে হবে।”

বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ। ঘটনায় কী কী পদক্ষেপ? তদন্তের অগ্রগতি-সহ সামগ্রিক রিপোর্ট তলব। ৭ দিনের মধ্যে ডিজি-র কাছে রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন।

অভয়াকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে সাসপেন্ড। আরও ৪ মাস ৩ IPS বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তার শাস্তির মেয়াদ বৃদ্ধি।

বারুইপুরে নাবালক খুনে তুলকালাম। ফুটবল খেলায় ঝামেলা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। হাসপাতালের সামনে রাস্তা অবরোধ। পুলিশ ক্যাম্প ভাঙচুর। গ্রেফতার ৫।

বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ। দফায় দফায় উত্তেজনা। হাসপাতালে ভাঙচুর। বিক্ষোভ স্থানীয়দের।

কে আসল তৃণমূল? কার দখলে প্রতীকের সঙ্গে তহবিল যাবে? ঋতব্রত-তৃণমূলের পরে কমিশনে কালীঘাট-তৃণমূল। আমরাই আসল তৃণমূল, ফের দাবি বিদ্রোহীদের।

প্রতীকের সঙ্গে তহবিলের লড়াইয়ে এবার বিধাননগর সাইবার ক্রাইমে ঋতব্রত-তৃণমূল। অ্যাকাউন্ট নিয়ে তদন্ত কোন পর্যায়ে? জানতে গেলেন ৫ বিদ্রোহী বিধায়ক।

কলকাতায় তৃণমূল ভবনে ঋতব্রতদের তালা, দঃ দিনাজপুরেও পার্টি অফিসের চাবি নিয়ে উধাও কেয়ারটেকার! তালা খুলতে না পেরে ক্লাবে কালীঘাট-তৃণমূলের বৈঠক।

মেয়াদ শেষের ৩ বছর আগেই তৃণমূলের সাংসদ পদে সুখেন্দু, সুস্মিতা, প্রকাশচিকের ইস্তফা, ২৪ জুলাই রাজ্যসভায় উপনির্বাচন। আজ বিজ্ঞপ্তি প্রকাশ।

না জানিয়ে কামারহাটির পুরপ্রধানের চেয়ারে নির্দল কাউন্সিলর। ক্ষুব্ধ শমীক। বললেন, “কে কোথা থেকে চেয়ারম্যান হয়েছেন, সংযত হয়ে যান...রাজু...দলের সদস্যই নয়।”

তৃণমূল সরতেই কামারহাটির পুরপ্রধান লকেটের ভাই। নেতা-মন্ত্রীর কথায় কিছুই হবে না, হুঁশিয়ারি শমীকের। লকেট বললেন, “আমার দাদা তো হতেই পারেন..।”

হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিতে ফের ভাঙন। মুর্শিদাবাদেরই জেলা সভাপতির ইস্তফা। 

“দেশভাগ করেছে কংগ্রেস, পাকিস্তান ভাগ করেছি আমি”, শ্যামাপ্রসাদের উক্তিতে স্মরণ করে অবদানের উল্লেখ প্রধানমন্ত্রীর। 

অনুপ্রবেশকারী থেকে মহিলাদের নিরাপত্তা। নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। কড়া বার্তা অমিত শাহর। অপরাধ দমনেও চালু গুন্ডাদমন বিল। কম সময়ে এত কাজ। মুখ্যমন্ত্রীর প্রশংসায় অমিত শাহ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যে অমিত শাহ।ইকো পার্কে মূর্তির কাজের ভিত্তিপ্রস্তর, গেলেন ভবানীপুরে। মিলন মেলায় অনুষ্ঠান।

ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েই বালিগঞ্জ ফাঁড়িতে প্রসেনজিতের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। থাকলেন প্রায় ১৫ মিনিট।

শ্যামাপ্রসাদের অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল। মিলন মেলার অনুষ্ঠান থেকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। বললেন, “বাঙালিদের হোমল্যান্ড দিয়ে গিয়েছেন শ্যামাপ্রসাদ।”

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। বললেন, “পাঠ্যসূচিতে সিঙ্গুরআন্দোলন বাদ যাবে, তার জায়গায় শ্যামপ্রসাদকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করছি।”

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, বাড়বে উত্তরে।প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই, বহু বিমান বাতিল। জলমগ্ন পুণে এক্সপ্রেসওয়ে।

১৪ জুলাই থেকে তারকেশ্বরে শ্রাবণী মেলা। চলবে দেড় মাস ধরে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কার্তিক মহারাজ জানালেন, হাজারের বেশি সাধু সন্ত আসবেন।

২৬/১১-র চক্রী হাফিজ সইদের যোগ পহেলগাঁও হামলাতেও। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও ষড়যন্ত্রের অভিযোগ। লস্কর প্রধানের বিরুদ্ধে চার্জশিট NIA-র। UAPA-র বিভিন্ন ধারায় মামলা রুজু।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Baruipur Incident: নাবালিকাকে...

Read Next

Amitabh Bachchan Bought Ayodhya Land:...