We currently don't have news in this language. Please choose another language.
News Live Updates: বহুতল বিল্ডিং কোনগুলি? তারাতলা বিপর্যয়ের পর মাপকাঠি বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তারাতলায় নির্মীয়মাণ গোডাউন-বিপর্যয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এসএসকেএমে বাসন্তীর আরও এক শ্রমিকের মৃত্যু, এখনও চিকিৎসাধীন ১৫। (Taratala Godown Collapse)
সেনা-পুলিশ-NDRF-দমকলের সঙ্গে উদ্ধারের কাজে রেল। প্রাণের খোঁজে আধুনিক প্রযুক্তি নিয়ে তল্লাশি। এল ফরেন্সিক। (Taratala Building Collapse)
ত্রুটিপূর্ণ প্ল্যানের মাসুল গুনল ১৬জন। দোষীদের কঠোর শাস্তি চায় নিহতদের পরিবার। (Kolkata News)
তারাতলায় বিপর্যয়, পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD. কালীচরণের মাথায় কার হাত? রক্ষাকর্তা কে? সেখানেও পৌঁছতে হবে, সওয়াল সরকারের।
প্রভাব খাটিয়ে তারাতলার ত্রুটিপূর্ণ প্ল্যান পাস করিয়ে দিয়েছিলেন কালীচরণ। কোর্ট দাবি পুলিশের। (KMC News)
তারাতলাকাণ্ডের জের, কলকাতা-সহ ১০ পুরসভার বাণিজ্যিক নির্মাণ ৩১ জুলাই পর্যন্ত বন্ধের নির্দেশ সরকারের।
G+5 হলেই বহুতল। অনুমতিসাপেক্ষে ব্যক্তিগত নির্মাণে ছাড়। NKDA, বিধাননগর, দক্ষিণ দমদম-বরানগর থেকে বারুইপুর পুরসভাতেও কড়াকড়ি।
প্ল্যানেই ত্রুটি, তারাতলা বিপর্যয়ে সরকারের স্ক্যানারে গোডাউনের আর্কিটেক্ট। ব্ল্যাকলিস্টেড করতে চলেছে পুরসভা। অভিযোগ থাকলেই FIR, নির্দেশ মুখ্যমন্ত্রীর। (Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বাণিজ্যিক বিল্ডিংয়ের প্ল্যান অডিট নিয়ে পুরসভায় জরুরি বৈঠক। তৈরি হবে SOP.
সই জালিয়াতি, উস্কানি ভাষণ, ত্রাণ লুঠের পরে মাটি লুঠে অভিষেকের বিরুদ্ধে আরও অভিযোগ। নদিয়ায় মাটি-গাছ লুঠে কৃষ্ণনগর আদালতে মামলা। (Abhishek Banerjee)
পিস্তল-কার্তুজ-সহ জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গ্রেফতার। ক্যানিংয়েও গ্রেফতার। কেষ্টপুরে বিধাননগের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পাকড়াও।
সন্ত্রাস থেকে তোলাবাজি-জেলায় জেলায় তৃণমূল নেতা গ্রেফতার। ধরা পড়তেই ধেয়ে এল ডিম।
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই অ্যাকশনে পুলিশ। কালীগঞ্জে তামান্না খুনে ২দিনেই ১০জন গ্রেফতার! কাকদ্বীপে সিপিএম দম্পত্তি হত্যাকাণ্ডে ধৃত বেড়ে ১০।
এবার অভিন্ন দেওয়ানি বিধি আনছে রাজ্য সরকার। আসছে আরও কঠোর আইন। 'ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে কঠোর আইন আসছে।
টাকিতে দোকানে ঢুকে মালিকের উপরে হামলা, লক্ষাধিক টাকা চুরির অভিযোগ। হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে। দোকানেরই ২ কর্মী গ্রেফতার।
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিসেই বিলাসের আয়োজন! সুকান্তনগরের কার্যালয় খুলতেই বেডরুম থেকে ড্রেসিং টেবিলের!
কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী পালনে মুখ্যমন্ত্রী। তুললেন তৃণমূল আমলে বাধার অভিযোগ।
রাজ্যে ফিরবে শিল্প। ব্যবসা বান্ধব পরিবেশের কথা তুলে আশ্বাস অর্থমন্ত্রীর।
রাম মন্দিরে প্রণামীর কোটি কোটি টাকা ও গয়না চুরি! ৮জন গ্রেফতার। বিতর্কের মুখে ট্রাস্টের সাধারণ সম্পাদক-সহ ২ সদস্যের ইস্তফা। কাউকেই ছাড় নয়, আশ্বাস যোগীর।
বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। এখনও কয়েক হাজার নিখোঁজ। প্রায় ৬শো জনের মৃত্যু। আহতর সংখ্যা ছাড়াল সাড়ে ৪ হাজার।
মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারালেন পাইলট। বেজিংয়ের সর্বোচ্চ বিল্ডিংয়ে ঢুকে গেল ব্যক্তিগত ছোট বিমান।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, পাহাড়ে ধসের সতর্কতা। আজও জলমগ্ন জগাছা, জলপাইগুড়িতে পুরপ্রধানকে ঘিরে বিক্ষোভ।
গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্দ্রপতন। ইকুয়েডরের কাছে ২-১-এ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির হার। গঞ্জালো প্লাতার গোলে নক আউটে ইকুয়েডর।
২৬ বছর পরে বাংলা সিনেমার শ্যুটিংয়ে অনুপম খের। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বললেন, মুখ্যমন্ত্রী অনেক কিছুই বদলাতে চান। শুরু থেকে শুরু করতে চান।
দেশের প্রথম হাইড্রোজেন পরিচালত ট্রেনের ট্রায়াল রান। সোনিপথ থেকে দিল্লি পর্যন্ত চলল পরীক্ষামূলকভাবে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ স্পিড উঠল ১২০ কিমি।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda