We currently don't have news in this language. Please choose another language.
Nirmal Ghosh: "বৈঠকে আমন্ত্রণ করেছিল, এসেছি, কী কথা হল...", বৈঠক থেকে বেরিয়ে কী বললেন নির্মল ঘোষ?
TMC News: 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ? আজ তপসিয়ার বৈঠকে আসেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। এপ্রসঙ্গে কী বললেন নির্মল ঘোষ?
এদিকে, এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ ও গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ২০২৪ সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে এক কোটি টাকা জেতেন। তা জানতে পেরে তাঁকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত। সেখানে আগ্নেয়স্ত দেখিয়ে এবং মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালা বদলের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গাড়িচালক।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda