Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : ২০২১-এর ভোট পরবর্তী হিংসার মামলায়, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। এরপর তাঁকে লটারি টিকিটের কোটি টাকা জালিয়াতি, তোলাবাজি-সহ একাধিক মামলায় 'শোন অ্যারেস্ট' দেখানো হয়। মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন ও বিস্ফোরক আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।  গত

কলকাতা : ২০২১-এর ভোট পরবর্তী হিংসার মামলায়, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। এরপর তাঁকে লটারি টিকিটের কোটি টাকা জালিয়াতি, তোলাবাজি-সহ একাধিক মামলায় 'শোন অ্যারেস্ট' দেখানো হয়। মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন ও বিস্ফোরক আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। 

গত কয়েকদিন ধরেই জল্পনা বাড়ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার ভোররাতে দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। ২০২১-এর ভোট পরবর্তী হিংসার মামলাতেই তাঁকে প্রথমে গ্রেফতার করা হয়, যে মামলাটি দায়ের করেছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহা। 

'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'

ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার করা হলও পরে, লটারির টিকিটের কোটি টাকা আত্মসাৎ এবং তোলাবাজি-সহ একাধিক মামলায় তীর্থঙ্কর ঘোষকে 'শোন অ্যারেস্ট' দেখায় পুলিশ। গত বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রতীকে ভোটে লড়েছিলেন তীর্থঙ্কর ঘোষ। এই বিধানসভা আসন থেকে পাঁচবার বিধায়ক হয়েছিলেন তাঁর বাবা নির্মল ঘোষ। স্থানীয় সূত্রে দাবি, বাবা-ছেলে দু জনের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। ধৃত তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন ও বিস্ফোরক আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। 

সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময়, দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। বিক্ষোভকারীরা বলতে থাকেন, 'কাঁচা পয়সা খেয়েছে, কাঁচা ডিমও খাবে এবার। চোর বিদায় হয়েছে... চোর। এবার ছেলে গেছে, বাপের পালা। কাদা-গোবর ওর বাবার জন্য রেডি করা আছে। ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে।' নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন। ছেলের গ্রেফতারির পর রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 

ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে। বাবা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। এর মধ্য়ে শনিবার 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকস্থলে হাজির হন নির্মল ঘোষ। যদিও 'ঋতব্রত-তৃণমূল' দাবি করে নির্মল ঘোষকে ডাকাই হয়নি! এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? উঠছে প্রশ্ন। আর জি করকাণ্ডে অভিযোগ তো ছিলই দোসর এখন লটারির টাকা লুঠের অভিযোগ। চরম বিপাকে উত্তর ২৪ পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য় সচেতক, উত্তর ২৪ পরগনার একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা নির্মল ঘোষ। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Shrabani Mela 2026:...

Read Next

Success Story: ১৮ বছরে...