Novak Djokovic: অপ্রতিরোধ্য! প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর উইম্বলডনের কোয়ার্টারে নোভাক জকোভিচ

Audio Narrative Assistant
Executive Summary
লন্ডন: উইম্বলডনের মঞ্চে অপ্রতিরোধ্য নোভাক জকোভিচ (Novak Djokovic)। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। এই নিয়ে ৬৬ বার কোনও গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক।

লন্ডন: উইম্বলডনের মঞ্চে অপ্রতিরোধ্য নোভাক জকোভিচ (Novak Djokovic)। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। এই নিয়ে ৬৬ বার কোনও গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। কেরিয়ারের ২৫ তম গ্র্য়ান্ডস্লামের লক্ষ্যে খেলছেন উইম্বলডনে (Wimbledon 2026) জোকার। আর সেই টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে জোকার হারিয়ে দিলেন রাশিয়ান রোমান সফিউল্লিনকে। খেলার ফল ছিল জোকারের পক্ষে ৭-৬ (৮-৬), ৬-৩, ৩-৬, ৬-৩। রাশিয়ার ২৮ বছরের টেনিস তারকার বিরুদ্ধে কিন্তু বেশ লড়াই করতে হল জকোভিচকে। প্রায় ৩ ঘণ্টা ২৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নিলেন জোকার।

এদিনের ম্য়াচ জেতার পর টানা ৯ বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন জকোভিচ। এই ম্য়াচের আগে উইম্বলডনে ফেডেরার ১০৫ ম্য়াচ জিতেছেন। ১০৬ ম্য়াচ জেতার নজির গড়েছেন জকোভিচ। পুরুষদের মধ্যে এই তালিকায় সবার ওপরে রয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। এই ম্যাচ জয়ের পর জকোভিচ বলেন, 'আমাকে আরও একটা ম্যাচ কষ্ট করে জিততে হল। রোমান কিন্তু শুরুটা ভাল করেছিল। ও খুব আক্রমণাত্মক টেনিস খেলেছে। কোর্টের পেছন দিক থেকে খেলতে খুব একটা আরামদায়ক লাগছিল না। ওর সঙ্গে র‌্যালিতেও পাল্লা দেওয়া সম্ভব ছিল না। নিজের পারফরম্যান্স নিয়ে রোমানের গর্ব হওয়া উচিত।'

 

উইম্বলডনের মঞ্চে আরেক কিংবদন্তি সেরেনা উইলিয়ামস অবশ্য ডাবলস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় এক আবেগপূর্ণ পোস্ট করে সেরেনা লিখেছিলেন, 'ডাবলস থেকে নাম প্রত্যাহার করতে হওয়ায় আমি ভেঙে পড়েছি রীতিমত। অসাধারণ সমর্থনের জন্য ও এই প্রত্যাবর্তনকে এত অর্থবহ করে তোলার জন্য ভক্তদের ধন্যবাদ। আবার প্রতিযোগিতায় ফিরে আসাটা ছিল একটি উপহার, আর ভেনাসের সঙ্গে আবার খেলার সুযোগ আমার কাছে পৃথিবীর সবকিছু।'

টুর্নামেন্টে সিঙ্গলসে প্রথম রাউন্ডে মায়া জয়েন্টের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সেরেনা। কিন্তু ২০ বছর বয়সি অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিন সেটের লড়াই শেষে হেরে যান সেরেনা। এরপর ডাবলসে বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসে নামার কথা ছিল। কিন্তু খেলা শুরুর এক ঘণ্টা আগেই হাঁটুর চোটের জন্য় ছিটকে যেতে হল টুর্নামেন্ট থেকে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

India vs England: বদলে যাচ্ছে...

Read Next

Abhishek Banerjee | অভিষেকের...