We currently don't have news in this language. Please choose another language.
Old Note Value : ঘরে পুরনো ৫০, ১০০ টাকার নোট থাকলেই আপনি লাখপতি ! পেতে পারেন বিপুল অর্থ
Old Rs 100 Note Value : আপনার কাছেও যদি পুরনো ৫০ (Rs 50) বা ১০০ টাকার নোট (Rs 100) থাকে, তা হলেই যথেষ্ট ! আপনিও রাতারাতি হতে পারেন লাখপতি (Lakhpati)। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কারণ, ঐ নোটের মধ্যেই লুকিয়ে আছে মহামূল্যবান কিছু।
কেন এই নোটগুলির এত চাহিদা ?
অনেকেরই পুরনো নোট বা কয়েন সংগ্রহ করে রাখার অভ্যেস রয়েছে। আপনারও যদি এরকম পুরনো নোট থেকে থাকে তাহল ধনী হওয়া কেবল সময়ের অপেক্ষা। জেনে নিন, কেন পুরনো এই নোটগুলি হঠাৎ করে মহামূল্যবান হয়ে গেছে। এখানে রইল সব বিবরণ..
১ অনেকেরই লাকি নম্বর : অনেকের কাছে '৭৮৬' সংখ্যা অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। তাই কোনও নোটের সিরিয়াল নম্বরের শেষে যদি এই সংখ্যা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সেই নোটের দাম রাতারাতি বেড়ে যায়। এই নোটগুলিকে লাকি নম্বর হিসাবে দেখেন বহু মানুষ।
২ ইউনিক সিরিয়াল নম্বর থাকলে : অনেক ক্ষেত্রে নোটের মধ্যে সিরিয়াল নম্বরে সবকটি সংখ্যা এক হলে তার দাম আকাশছোঁয়া হয়ে যায়। (যেমন: ১১১১১১, ৯৯৯৯৯৯) । এখানেই শেষ নয়, কোনও নোটের নম্বর যদি ক্রমানুসারে (১২৩৪৫৬) হয়, তখনও তারা চাহিদা খুব বেড়ে যায়।
৩ মুদ্রণ কোনও ত্রুটি থাকলে : তবে শুধু এই ধরনের নোটকেই বিরল ক্যাটেগরিতে রাখা হয় না। কোনও নোটে যদি ছাপানোর সময় কোনও ভুল হয়ে থাকে, তবে সেটি 'অত্যন্ত বিরল' বা রেয়ার ক্যাটাগরিতে চলে যায়। তারও দাম অনেকটাই বেশি হয়।
৪ নোটের অবস্থার ওপর নির্ভর : মনে রাখবেন, আপনার সংগৃহীত ৫০ বা ১০০ টাকার পুরোনো ডিজাইনের নোটটি যদি একদম নতুন (Crisp), দাগহীন ও না ছেঁড়া হয়, তবে তার সংগ্রাহক মূল্য কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই বিষয়টটা অনেকেই জানেন না।
কোথায় ও কীভাবে বিক্রি করবেন এই নোট ?
তবে প্রশ্ন ওঠে, এই ধরনের মহামূল্যবান নোট পেলে কোথায় বিক্রি করবেন ? এই ক্ষেত্রে আপনাকে আলাদা করে কোথাও যেতে হবে না। এই ধরনের প্রাচীন ও অনন্য নোট বিক্রি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সম্ভব।
১ অনলাইন প্ল্যাটফর্ম: বেশ কিছু নামী ই-কমার্স ও অকশন (নিলাম) ওয়েবসাইট রয়েছে যেখানে পুরোনো কয়েন ও নোটের বেচাকেনা হয়।
২ সোশ্যাল মিডিয়া গ্রুপ: ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে পুরোনো মুদ্রা সংগ্রাহকদের অনেক গ্রুপ রয়েছে। সেখানে নোটের পরিষ্কার ছবি এবং সিরিয়াল নম্বর আপলোড করে সরাসরি ক্রেতার সাথে যোগাযোগ করা যায়।
আরও পড়ুন : হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত