Oracle Layoffs : ২১,০০০ কর্মী ছাঁটাই, আরও কর্মীর চাকরি যাবে, এই কোম্পানি নিয়েছে সিদ্ধান্ত 

Audio Narrative Assistant
Executive Summary
Job Loss : এক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বাজারে আসতেই চাকরি যাচ্ছে লক্ষাধিক কর্মীর (Oracle Layoffs)। এবার এই তালিকায় নাম লিখিয়েছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট (Tech Giant)। ২১,০০০ কর্মী ছাঁটাইয়ের (Layoffs) বিষয়ে নিশ্চিত

Job Loss : এক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বাজারে আসতেই চাকরি যাচ্ছে লক্ষাধিক কর্মীর (Oracle Layoffs)। এবার এই তালিকায় নাম লিখিয়েছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট (Tech Giant)। ২১,০০০ কর্মী ছাঁটাইয়ের (Layoffs) বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি। তবে সবথেকে আশঙ্কার বিষয়, শীঘ্রই আরও কর্মীর চাকরি (Job Cut) যাবে এই কোম্পানিতে।

বার্ষিক রিপোর্টে বিস্ফোরক তথ্য়
সম্প্রতি বিশ্বের অন্য়তম সেরা প্রযুক্তি কোম্পানি ওরাকল বিশ্বজুড়ে নিজেদের ব্যবসার খোলনলচে বদলের সিদ্ধান্ত নিয়েছে। যেখানে কর্মী সংখ্যা কমিয়ে এআই-নির্ভর সংস্থার ওপর ভরসা করছে কোম্পানি। সম্প্রতি প্রকাশিত হয়েছে ওরাকলের বার্ষিক রিপোর্ট। যেখানে প্রকাশিত হয়েছে চাঞ্চল্যকর তথ্য়। রিপোর্টে বলা হয়েছে, ২০২৬ অর্থবর্ষে প্রায় ২১,০০০ কর্মী ছাঁটাই করেছে কোম্পানি। 

অর্ধেক বছরের মধ্যেই ১৩ শতাংশ কমল কর্মী সংখ্যা
কোম্পানির রিপোর্টে বলা হয়েছে, গত বছরের তুলনায় ওরাকলের মোট কর্মী সংখ্যা এক ধাক্কায় প্রায় ১৩ শতাংশ কমে গেছে। গত বছর যেখানে সংস্থায় কর্মরত ছিলেন ১,৬২,০০০ জন কর্মী, সেখানে ২০২৬ সালের ৩১ মে-র হিসেব অনুযায়ী তা কমে দাঁড়িয়েছে ১,৪১,০০০-এ। আর ওরাকল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ছাঁটাই প্রক্রিয়া এখানেই থমকে নাও যেতে পারে।

আরও ছাঁটা করবে কোম্পানি
 বার্ষিক রিপোর্টে ওরাকল জানিয়েছে, তাদের ব্যবসায়িক কার্যকলাপে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার কারণেই কর্মী সংখ্যা কমাতে হয়েছে। ভবিষ্যতেও এর জেরে আরও ছাঁটাই হতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে,"আমাদের ক্রিয়াকলাপে এআই প্রযুক্তির ব্যবহারের ফলে কর্মী সংখ্যা হ্রাস পেয়েছে ও আগামীদিনেও এই প্রক্রিয়া বজায় থাকতে পারে।"

এই ছাঁটাইয়ের পিছনে কি কেবল এআই দায়ী
তবে শুধুমাত্র এআই নয়, এর পাশাপাশি ইন্টারনাল ম্যানেজমেন্ট ও প্রোডাক্টের পরিবর্তন, পারফরম্যান্সের সমস্যা, কৌশলগত রদবদল এবং অন্যান্য কোম্পানি অধিগ্রহণের মতো বিষয়গুলিও এই ছাঁটাইয়ের পেছনে কাজ করেছে। উল্লেখ্য, এআই ডেটা সেন্টারের ব্যাপক বিস্তৃতির কারণে তৈরি হওয়া আর্থিক চাপ সামলাতে চলতি বছরের মার্চ মাসেই হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল ওরাকল।

ওরাকল নিয়ে খোলনোলচে বদলানোর সিদ্ধান্ত, খরচ হবে বিলিয়ন ডলার
ল্যারি এলিসনের নেতৃত্বাধীন ওরাকল এখন আর কেবল একটি ডেটাবেস সফটওয়্যার কোম্পানি হিসেবে সীমাবদ্ধ নেই। নিজেদের ইতিহাসের অন্যতম বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে তারা। এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের বাজারে অ্যামাজন ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের টক্কর দিতে বিশাল ডেটা সেন্টার তৈরি করছে ওরাকল, যা ওপেনএআই (OpenAI)-এর মতো সংস্থার এআই ওয়ার্কলোড সামলাবে।

কী বলছেন বিশেষজ্ঞরা

তবে অ্যামাজন বা মাইক্রোসফটের মতো ওরাকলের হাতে উদ্বৃত্ত নগদ অর্থের পাহাড় নেই। ফলে এই বিপুল উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য কোম্পানিটিকে বাজারে ঋণ এবং নগদ টাকা খরচের ওপর নির্ভর করতে হচ্ছে। চলতি অর্থবর্ষে ওরাকল প্রায় ৭০ বিলিয়ন ডলার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই খরচের তহবিল জোগাতে কোম্পানিটি ঋণ এবং ইকুইটির মাধ্যমে আরও ৪০ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করছে, যার মধ্যে ২০ বিলিয়ন ডলারের স্টক ইস্যুও রয়েছে।

আরও পড়ুন : এবার চাকরি যাবে ৩,০০০ কর্মীর, বন্ধ হচ্ছে একাধিক অফিস, ভারতে বড় প্রভাব ! 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

Consumer Court: মিনিমাম...

Read Next

Mamata Banerjee: ‘আর আসতে...