We currently don't have news in this language. Please choose another language.
PhonePe New Rule : ১০০ টাকা করে কাটবে PhonePe, কাদের ক্ষেত্রে প্রযোজ্য নতুন নিয়ম ?
PhonePe New Charge : আপনিও ফোনপে অ্যাপ (PhonePe) ব্যবহার করলে এই খবর জানা অবশ্যই দরকার। অনলাইন পেমেন্ট অ্যাপের (Online Payment App) এই নতুন নিয়মের বিষয়ে অবহেলা করলে ১০০ টাকা করে যাবে আপনার। জেনে নিন, এই বিষয়ে ঠিক কী নতুন নিয়ম (PhonePe New Rule) করেছে কর্তৃপক্ষ।
কাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে
সম্প্রতি ফোনপে গ্রাহকদের জন্য নতুন নিয়ম করেছে সংস্থা। যেখানে বলা হয়েছে, এবার থেকে PhonePe-এর ওয়ালেট ব্যবহার না করে ফেলে রাখলে চার্জ কাটা হবে। সারা বছর যারা ওয়ালেট ইনঅ্যাক্টিভ রাখবেন, তাদের ওপর ত্রৈমাসিক ভিত্তিতে রক্ষণাবেক্ষণ ফি বা 'ইনঅ্যাক্টিভেশন মেইনটেন্যান্স চার্জ' ধার্য কর হবে।
কতদিন ইন্যাক্টিভ রাখলে এই টাকা কাটা হবে
ফোনপের নতুন নিয়মে বলা হয়েছে কোনও গ্রাহক যদি টানা ১ বছর বা ৩৬৫ দিন তাঁর PhonePe ওয়ালেট থেকে কোনও আর্থিক লেনদেন না করেন, তবে সেই ওয়ালেটটিকে 'নিষ্ক্রিয়' বা ইনঅ্যাক্টিভ বলে গণ্য করা হবে। আর এই ধরনের ওয়ালেটের ক্ষেত্রে প্রতি তিন মাসে ১০০ টাকা (জিএসটি সহ) জরিমানা বা ফি কাটা হবে। সংস্থার দাবি, প্ল্যাটফর্মের নিয়মিত আপডেট, নিরাপত্তা ও গ্রাহক পরিষেবা আরও উন্নত করার খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু UPI বা লগ-ইন করলেই কি ওয়ালেট অ্যাক্টিভ থাকবে?
না, একদমই নয়। কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আপনি যদি নিয়মিত PhonePe অ্যাপ খুলে লগ-ইন করেন বা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাধারণ UPI পেমেন্ট করেন, রিচার্জ করেন কিংবা বিল মেটান— সেটিকে কিন্তু ওয়ালেটের সক্রিয়তা হিসেবে ধরা হবে না। ওয়ালেট চালু রাখতে হলে সরাসরি PhonePe Wallet ব্যবহার করে টাকা যোগ করা বা খরচ করার মতো আর্থিক লেনদেন করতে হবে।
কীভাবে এবং কোথা থেকে কাটা হবে এই টাকা?
১৫ দিনের নোটিশ: আপনার ওয়ালেটটি ইনঅ্যাক্টিভ হয়ে গেলে টাকা কাটার আগে PhonePe-এর তরফ থেকে আপনাকে ১৫ দিনের একটি গ্রেস পিরিয়ড বা সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কোম্পানি আপনাকে একাধিকবার মেসেজ পাঠিয়ে সতর্ক করবে এবং ওয়ালেটটি পুনরায় চালু করার উপায়ও জানাবে।
ওয়ালেট ব্যালেন্স থেকেই কাটবে টাকা: এই ১৫ দিনের মধ্যে যদি আপনি কোনো ওয়ালেট লেনদেন না করেন, তবে আপনার ওয়ালেটে থাকা ব্যালেন্স থেকেই এই ১০০ টাকা কেটে নেওয়া হবে।
ব্যালেন্স ১০০ টাকার কম হলে কী হবে? যদি আপনার ওয়ালেটে ১০০ টাকার কম (যেমন ২০ বা ৫০ টাকা) থাকে, তবে পুরো টাকাটাই কেটে নেওয়া হবে এবং ওয়ালেট ব্যালেন্স শূন্য (Zero) হয়ে যাবে। তবে স্বস্তির বিষয় এটাই যে, ওয়ালেট ব্যালেন্স কখনো মাইনাস বা নেগেটিভ (-) হবে না। অর্থাৎ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত কোনো টাকা কাটা যাবে না।
এই চার্জ বা জরিমানা এড়ানোর উপায় কী ?
এই বাড়তি খরচ বা জরিমানা থেকে বাঁচতে আপনাকে খুব সহজ একটি কাজ করতে হবে। ৩৬৫ দিন পূর্ণ হওয়ার আগে বা কোম্পানির থেকে সতর্কবার্তা পাওয়ার ১৫ দিনের মধ্যে আপনার PhonePe ওয়ালেট ব্যবহার করে অন্তত একটি আর্থিক লেনদেন (যেমন ওয়ালেটে টাকা অ্যাড করা বা ওয়ালেটের টাকা দিয়ে কোনো পেমেন্ট করা) সেরে ফেলুন। তাহলেই আপনার ওয়ালেটের স্ট্যাটাস আবার 'অ্যাক্টিভ' হয়ে যাবে এবং কোনো টাকা কাটা যাবে না।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় অবশ্য এই নিয়ম প্রথম নয়। এর আগে ২০২১ সালে Mobikwik এবং পরবর্তীতে Airtel Payments Bank-ও নিষ্ক্রিয় ওয়ালেটের ওপর এই ধরনের মেইনটেন্যান্স চার্জ চালু করেছিল। এবার সেই পথেই হাঁটল দেশের অন্যতম জনপ্রিয় পেমেন্ট অ্যাপ PhonePe। তাই আজই আপনার অ্যাপে গিয়ে ওয়ালেট ব্যালেন্স এবং সেটির স্ট্যাটাস চেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda